Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্ব চলচ্চিত্র

২৮ বছর পর নাগার্জুনার সঙ্গে তাবু

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৯:৪৯
২৮ বছর পর নাগার্জুনার সঙ্গে তাবু

তাবু ও নাগার্জুন

দক্ষিণী সিনেমার জনপ্রিয় সুপারস্টার নাগার্জুন আক্কিনেনির ক্যারিয়ারের ১০০তম সিনেমা বলে কথা! স্বাভাবিকভাবেই এই সিনেমা নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই।

‘কিং১০০’ নামের এই সিনেমাটির কাস্টিংয়ে এবার যোগ হলো এক নতুন চমক। সিনেমাটিতে নাগার্জুনের মুখোমুখি হতে যাচ্ছেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তাবু। তবে এবার আর কোনো রোমান্টিক জুটি হিসেবে নয়, বরং নাগার্জুনের প্রধান শত্রু অর্থাৎ সিনেমার মূল ‘ভিলেন’ হিসেবে দেখা যাবে তাকে!

আন্তর্জাতিক গণমাধ্যম ‘ভ্যারাইটি ইন্ডিয়া’র এক রিপোর্টে এই চাঞ্চল্যকর তথ্যটি প্রকাশ করা হয়েছে। প্রায় তিন দশক পর এই দুই তারকার একসাথে পর্দায় ফেরা নিয়ে সিনেমা পাড়ায় ইতিমধ্যে হইচই পড়ে গেছে।

নব্বইয়ের দশকে নাগার্জুন ও তাবু জুটি ছিলেন দারুণ জনপ্রিয়। ১৯৯৬ সালে তাদের ‘নিন্নে পেল্লাদাতার’ সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলেছিল। এরপর ১৯৯৮ সালে ‘আভিদা মা আভিদে’ সিনেমায় তাদের শেষবারের মতো একসাথে অভিনয় করতে দেখা যায়।

দীর্ঘ ২৮ বছর পর এই চেনা জুটিকে আবার একসঙ্গে দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা, তবে একেবারেই ভিন্ন এক সমীকরণে। আর এ কার্তিক পরিচালিত এই সিনেমাটি প্রযোজনা করছে নাগার্জুনদের পারিবারিক প্রতিষ্ঠান ‘অন্নপূর্ণা স্টুডিওস’।

আরও পড়ুন

নোলানের ‘দ্য ওডিসি’ দেখে মুগ্ধ সমালোচকরা, প্রশংসায় ভাসছেন অভিনেতারাও

০৭ জুলাই ২০২৬

জটিল ও রহস্যময় চরিত্রে তাবুর অভিনয় বরাবরই প্রশংসিত। এর আগে ‘আন্ধাধুন’, ‘হায়দার’ কিংবা ‘মকবুল’-এর মতো সিনেমাগুলোতে খল-চরিত্রে অভিনয় করে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি।

সিনেমা সংশ্লিষ্টদের মতে, ‘কিং১০০’ সিনেমায় নাগার্জুনের মতো একজন অ্যাকশন হিরোর বিপরীতে তাবুর মতো শক্তিশালী অভিনেত্রীর ভিলেন লুক সিনেমাটিকে এক অন্য মাত্রায় নিয়ে যাবে।

সম্প্রতি হলিউডের বিখ্যাত ‘ডুন: প্রফেসি’ সিরিজে অভিনয় করে বিশ্বজুড়ে প্রশংসা কুড়ানো তাবু ইতিমধ্যেই গত এপ্রিল থেকে ‘কিং১০০’ সিনেমার শুটিং শুরু করে দিয়েছেন। মে মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার করে তিনি নিজেই সিনেমার প্রথম ধাপের শুটিং শেষ করার খবর জানান।

নাগার্জুন এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তাবু যখন জানতে পারেন যে এটি তার ১০০তম সিনেমা, তখন তিনি নিজেই এই ঐতিহাসিক প্রজেক্টের অংশ হওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন। বড় বাজেট এবং দুই পুরনো বন্ধুর এই নতুন লড়াই দেখার জন্য এখন সাগ্রহে অপেক্ষা করছেন সিনেমাপ্রেমীরা।

নাগার্জুনতাবুদক্ষিণী সিনেমাকিং১০০
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    রাজ্যপাট শেষ

    রাজ্যপাট শেষ