Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হলিউড

নোলানের ‘দ্য ওডিসি’ দেখে মুগ্ধ সমালোচকরা, প্রশংসায় ভাসছেন অভিনেতারাও

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১৪:০২
নোলানের ‘দ্য ওডিসি’ দেখে মুগ্ধ সমালোচকরা, প্রশংসায় ভাসছেন অভিনেতারাও

সংগৃহীত ছবি

লন্ডনে প্রিমিয়ার শো শেষ হতেই বিশ্বজুড়ে হইচই! হলিউডের মাস্টারমাইন্ড ডিরেক্টর ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমা ‘দ্য ওডিসি’ দেখে রীতিমতো মুগ্ধ সিনেমা দুনিয়ার বাঘা বাঘা সমালোচকরা।

হোমারের বিখ্যাত গ্রীক মহাকাব্যের ওপর ভিত্তি করে তৈরি ২৫ কোটি ডলার বাজেটের এই সিনেমাটিকে অনেকেই নোলানের ক্যারিয়ারের ‘সেরা সৃষ্টি’ এবং ২০২৬ সালের সবচেয়ে বড় সিনেমাটিক ইভেন্ট হিসেবে ঘোষণা করে দিয়েছেন।

গত সোমবার লন্ডনে জাঁকজমকপূর্ণ এক ওয়ার্ল্ড প্রিমিয়ারের মাধ্যমে সিনেমাটি প্রথম দেখানো হয়। এরপরই সোশ্যাল মিডিয়ায় রিভিউয়ের ঝড় ওঠে। সমালোচকদের মতে, বড় পর্দা বা থিয়েটারে সিনেমা দেখার আসল আনন্দ কী, তা নোলান এই ছবিতে নতুন করে মনে করিয়ে দিয়েছেন।

বিশ্বখ্যাত রিভিউ ওয়েবসাইট ‘রটেন টম্যাটোস’-এর এরিক ডেভিস সিনেমাটিকে এক ‘মাইলফলক অর্জন’ হিসেবে উল্লেখ করে লিখেছেন, ‘নোলান এতদিন আইম্যাক্স ক্যামেরা নিয়ে যে জাদুকরী দেখানোর স্বপ্ন দেখতেন, এটি তারই চূড়ান্ত রূপ। তবে সবচেয়ে বড় চমক ছিল সিনেমায় হরর বা ভৌতিক উপাদানের ব্যবহার। এর কিছু দৃশ্য সত্যি গায়ে কাঁটা দেওয়ার মতো গা ছমছমে।’

আরও পড়ুন

‘৫২ ব্লু’ নিয়ে লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে নেহা ধুপিয়া, প্রদর্শনী কবে

০৭ জুলাই ২০২৬

অন্যদিকে ‘কলাইডার’-এর পেরি নেমিরফ সিনেমাটিকে ‘চলচ্চিত্র নির্মাণের এক মহাভোজ’ বলে আখ্যা দিয়েছেন। ট্রোজান যুদ্ধের পর রাজা ওডিসিয়াসের নিজ রাজ্য ও পরিবারের কাছে ফেরার দীর্ঘ ১০ বছরের ভয়ঙ্কর ও অলৌকিক লড়াইয়ের গল্পই নোলান তার চিরচেনা গম্ভীর ও চমকপ্রদ স্টাইলে পর্দায় তুলে এনেছেন।

সিনেমার মূল চরিত্র ‘ওডিসিয়াস’-এর ভূমিকায় অভিনয় করেছেন ম্যাট ডেমন। সমালোচকদের মতে, এটি তার ক্যারিয়ারের অন্যতম সেরা অভিনয়। ওডিসিয়াসের স্ত্রী পেনেলোপি চরিত্রে অ্যান হ্যাথাওয়ে এবং ছেলের চরিত্রে টম হল্যান্ডের আবেগঘন পারফরম্যান্স দর্শকদের কাঁদিয়েছে।

তবে সবাইকে ছাপিয়ে সবচেয়ে বড় চমক উপহার দিয়েছেন রবার্ট প্যাটিনসন। সিনেমায় মূল খলনায়ক ‘অ্যান্টিনাস’-এর চরিত্রে তার চতুর ও চালবাজ অভিনয় রীতিমতো মন্ত্রমুগ্ধ করেছে সবাইকে। এছাড়া জেনডায়া ও চার্লিজ থেরনের মতো একঝাঁক সুপারস্টার এই সিনেমায় স্ক্রিন শেয়ার করেছেন।

কারিগরি দিক থেকেও এই সিনেমাটি এক ইতিহাস তৈরি করেছে। ‘দ্য ওডিসি’ হলো বিশ্বের প্রথম কোনো কমার্শিয়াল সিনেমা, যার শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ছবিটাই বিশালাকার আইম্যাক্স ৭০ মিলিমিটারের ফিল্ম ক্যামেরায় শুট করা হয়েছে। ৯১ দিনের শুটিংয়ে প্রায় ২০ লাখ ফুটেরও বেশি ফিল্মের রিল ব্যবহার করা হয়েছে এই ছবিতে।

সিনেমাটি নিয়ে দর্শকদের হাইপ এতটাই বেশি যে, গত বছর অগ্রিম টিকিট ছাড়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই উদ্বোধনী সপ্তাহের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছিল।

আগামী ১৭ জুলাই, ২০২৬ তারিখে বিশ্বব্যাপী ইংরেজি ছাড়াও হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় আইম্যাক্স স্ক্রিনে মুক্তি পেতে যাচ্ছে নোলানের এই নতুন ধামাকা।

দ্য ওডিসিক্রিস্টোফার নোলানহলিউড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    রাজ্যপাট শেষ

    রাজ্যপাট শেষ