Agamir Somoy E-Paper
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
আগামীর সময়
বেওয়ারিশ লাশের অভিভাবক হাফেজ সেলিম
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিশ্ব চলচ্চিত্র

কান চলচ্চিত্র উৎসব

হাই স্কুল শিক্ষার্থীদের বেড়ানোর গল্প মন কাড়লো বিচারকদের

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২১ মে ২০২৬, ২১:২৭
হাই স্কুল শিক্ষার্থীদের বেড়ানোর গল্প মন কাড়লো বিচারকদের

‘লা গ্রাদিভা’র দৃশ্য (ছবি: লে ফিল্ম দ্যু পয়সোঁ)

কান চলচ্চিত্র উৎসবের মুক্ত সমান্তরাল বিভাগ ক্রিটিকস উইকে সেরা পূর্ণদৈর্ঘ্য সিনেমার গ্র্যান্ড প্রাইজ জিতল ‘লা গ্রাদিভা’। এটি ফরাসি পরিচালক মারিন এতলোঁ’র প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এর গল্পে ফ্রান্সের একটি উচ্চ বিদ্যালয়ের একদল ছাত্রছাত্রীকে দেখানো হয়েছে। পম্পেইয়ের ধ্বংসাবশেষ এবং ভিসুভিয়াস আগ্নেয়গিরির তাপে পাথরে পরিণত হওয়া মৃতদেহগুলো দেখতে নেপলস ভ্রমণে যায় তারা। স্কুল ট্রিপে প্রাচীন শহর ও এর সৌন্দর্যের পটভূমিতে কিশোর-কিশোরীদের আবেগ ও আকাঙ্ক্ষা নতুন মাত্রা পেতে থাকে। সিনেমাটি প্রযোজনা করেছে ফ্রান্সের লে ফিল্ম দ্যু পয়সোঁ। সহ-প্রযোজনায় ইতালির বিবি ফিল্মস।

বুধবার (২০ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় রাত ১০টা) ফ্রান্সের দক্ষিণে উপকূলীয় শহর কানের ইস্পেস মিরামার থিয়েটারে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এবারের আসরে জুরি সভাপতির দায়িত্ব পালন করেছেন ভারতীয় পরিচালক পায়েল কাপাডিয়া। তার নেতৃত্বে বিচারক হিসেবে ছিলেন কানাডিয়ান অভিনেতা তিয়োদর পেলেরাঁ, ফরাসি গায়িকা অক্লু, ঘানাইয়ান-ব্রিটিশ প্রযোজক আমা আম্পাদু এবং সাংবাদিক ও ব্যাংকক ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালের প্রধান ডনসারন কোভিৎভানিচা। তাদের মন কেড়ে সেরা সিনেমার পুরস্কার জিতে নিয়েছে ‘লা গ্রাদিভা’। এটি নির্মাণের মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছেন তিনি। এর আগে চিত্রগ্রাহক হিসেবে তার পরিচিতি ছিল। ২০২৩ সালের ক্রিটিকস উইকে এসএসিডি পুরস্কার জয়ী ‘দ্য র‌্যাপচার’ চলচ্চিত্রের চিত্রগ্রহণ করেছেন এই নারী।

মারিন এতলোঁ’ (ছবি: ক্রিটিকস উইকের ওয়েবসাইট)

৬৫তম ক্রিটিকস উইকে লুই রদেরের ফাউন্ডেশন থেকে দেওয়া সেরা উদীয়মান তারকার পুরস্কার জিতেছেন কাতালান অভিনেত্রী আইনা ক্লোতেঁত। ‘ভিভা’র মাধ্যমে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনায় অভিষেক হয়েছে তার। এতে অভিনয়ও করেছেন ৪৩ বছর বয়সী এই তারকা। এর গল্পে মরণব্যাধিতে আক্রান্ত হওয়ার পর ৪০ বছর বয়সী নোরার মধ্যে বেঁচে থাকার এক তীব্র আকাঙ্ক্ষা জাগে। তখন টম ও ম্যাক্স নামে ভিন্ন দুই পুরুষের সঙ্গে আবেগঘন সম্পর্কে জড়িয়ে পড়ে সে।

‘ভিভা’র দৃশ্যে আইনা ক্লোতেঁত (ছবি: ক্রিটিকস উইকের ওয়েবসাইট)

চীনের জু চিং পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আ গার্ল আননোন’ জিতেছে গ্যান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড। ফলে ফ্রান্সে বড় পর্দায় এই সিনেমা মুক্তিতে সহায়তা করবে পিরামিড ডিস্ট্রিবিউশন। এর গল্পে দেখা যায়, একটি চীনা মেয়ে ৬ থেকে ১৮ বছর বয়স পর্যন্ত তিনটি ভিন্ন পরিবারে বেড়ে ওঠে। প্রতিটি পরিবার তাকে একটি করে নতুন নাম ও ভিন্ন জীবন দেয়। আপনজন ও ভালোবাসা খুঁজতে গিয়ে তাকে মুখোমুখি হতে হয় অতীতের ভার এবং অনিশ্চিত ভবিষ্যতের।

‘আ গার্ল আননোন’-এর দৃশ্য (ছবি: ক্রিটিকস উইকের ওয়েবসাইট)

নব্বই দশকের শেষের দিকে কসোভো যুদ্ধের প্রাক্কালে এক কিশোরের যৌবনে পদার্পণের গল্প নিয়ে নির্মিত ‘ডুয়া’র জন্য এসএসিডি অ্যাওয়ার্ড (সেরা গল্পকার-চিত্রনাট্যকার) পেয়েছেন ব্লেরতা বাশোলি ও নিকোল বোর্জিট।

৬৫তম ক্রিটিকস উইকে ১ হাজার ৫০টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও ২ হাজার ৪০০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা পড়ে। এর মধ্যে প্রতিযোগিতা বিভাগে সাতটি ও স্পেশাল স্ক্রিনিং বিভাগে নির্বাচিত হয় চারটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা। নির্বাচিত নয়টি চলচ্চিত্র বিভিন্ন পরিচালকের প্রথম পূর্ণদৈর্ঘ্য কাজ। ফলে এগুলো কান উৎসব আয়োজকদের পক্ষ থেকে বরাদ্দ রাখা ক্যামেরা দ’র পুরস্কারের জন্য বিবেচিত হচ্ছে।  শনিবার (২৩ মে) অফিসিয়াল সিলেকশনের পুরস্কারগুলো দেওয়া হবে সমাপনী অনুষ্ঠানে।

ক্রিটিকস উইকে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ১০টি। এর মধ্যে সনি ডিসকভারি প্রাইজ জিতেছে কানাডার ‘স্কিনি বুটস’। এর গল্পে দেখা যায়, এক চৌকস পকেটমারের কাছে প্রাক্তন প্রেমিকার বিশ্বাসভঙ্গের প্রতিশোধ নেওয়ার জন্য মাত্র এক দিন সময় আছে। কোনো সহযোগী না থাকায় সে চাচাতো ভাইয়ের শরণাপন্ন হয়, যাকে তার খালা পরদিন পর্যন্ত পকেটমারের তত্ত্বাবধানে রেখে গেছেন।

১৯৬২ সালে ফরাসি সিনেমা সমালোচকদের সংগঠন ফ্রেঞ্চ ইউনিয়ন অব ফিল্ম ক্রিটিকস চালু করে স্যুমেন দ্যু লা ক্রিতিক (ক্রিটিকস উইক)। বিশ্বের বিভিন্ন প্রান্তের নির্মাতাদের প্রথম কিংবা দ্বিতীয় সিনেমা নির্বাচিত হয়ে থাকে এতে। গত ১৩ মে উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হয় ভিয়েতনামের বংশোদ্ভূত ফরাসি পরিচালক ফুয়োং মাই গুয়েন-এর প্রথম পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেটেড সিনেমা ‘ইন ওয়েভস’। বৃহস্পতিবার ক্রিটিকস উইকের সমাপনী দিনে প্রদর্শিত হয়েছে ফ্রান্সের ফিলিক্সি দ্যু জিভরি পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘গুডবাই ক্রুয়েল ওয়ার্ল্ড’।

(বাঁ থেকে) ডনসারন কোভিৎভানিচা, আমা আম্পাদু, পায়েল কাপাডিয়া, অক্লু, ক্রিটিকস উইকের পরিচালক আভা কাহেন ও তিয়োদর পেলেরাঁ (ছবি: রয়টার্স)

৬৫তম ক্রিটিকস উইকের বিজয়ী তালিকা
গ্র্যান্ড প্রাইজ (সেরা পূর্ণদৈর্ঘ্য সিনেমা): লা গ্রাদিভা (মারিন এতলোঁ, ফ্রান্স)
সেরা উদীয়মান তারকা (লুই রদেরের ফাউন্ডেশন): আইনা ক্লোতেঁত (চলচ্চিত্র: ভিভা, স্পেন)
লাইৎজ সিনে ডিসকোভারি প্রাইজ (সেরা শর্টফিল্ম): স্কিনি বুটস (রোমেইন এফ. দ্যুবোয়া, কানাডা)
গ্যান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড (ফরাসি পরিবেশনা): আ গার্ল আননোন (জু চিং, চীন), প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র
এসএসিডি অ্যাওয়ার্ড (সেরা গল্পকার-চিত্রনাট্যকার): ব্লেরতা বাশোলি, নিচোলে বোরগেট (ডুয়া)
ক্যানাল প্লাস অ্যাওয়ার্ড (সেরা শর্টফিল্ম): আ বিউল নেমড ইয়ানটো (বের্তো ওয়াহিয়ুদি, জার্মান-ইন্দোনেশিয়া)

কান উৎসবপায়েল কাপাডিয়াফ্রান্সকান চলচ্চিত্র উৎসব
    শেয়ার করুন:
    Advertisement
    ১২ কোটি টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল বদল!

    ১২ কোটি টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল বদল!

    ২৩ আগস্ট ২০২৬, ২৩:১৫

    সিরিয়ায় হামলা নিয়ে নেতানিয়াহুর সমালোচনায় ইসরায়েলি পত্রিকা

    সিরিয়ায় হামলা নিয়ে নেতানিয়াহুর সমালোচনায় ইসরায়েলি পত্রিকা

    ২৪ আগস্ট ২০২৬, ১১:১৫

    নুসরাত হত্যা: আপিলের রায় আজ, নিরাপত্তা নিয়ে শঙ্কায় মা

    নুসরাত হত্যা: আপিলের রায় আজ, নিরাপত্তা নিয়ে শঙ্কায় মা

    ২৪ আগস্ট ২০২৬, ১১:১৪

    নুসরাত হত্যা: সিরাজ ও শাহাদাতের মৃত্যুদণ্ড বহাল

    নুসরাত হত্যা: সিরাজ ও শাহাদাতের মৃত্যুদণ্ড বহাল

    ২৪ আগস্ট ২০২৬, ১২:৫৫

    যে মানুষ নদীর, যে মানুষ বৃক্ষের

    যে মানুষ নদীর, যে মানুষ বৃক্ষের

    ২৪ আগস্ট ২০২৬, ০৩:৫৬

    নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন বিস্ফোরণে হাত ছিল না ইউক্রেনের, দাবি জেলেনস্কির

    নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন বিস্ফোরণে হাত ছিল না ইউক্রেনের, দাবি জেলেনস্কির

    ২৪ আগস্ট ২০২৬, ১২:০৯

    যাত্রাবাড়ীতে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

    যাত্রাবাড়ীতে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

    ২৪ আগস্ট ২০২৬, ১৪:২২

    যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় জর্ডানে সিরিয়া-ইসরায়েল বৈঠক

    যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় জর্ডানে সিরিয়া-ইসরায়েল বৈঠক

    ২৪ আগস্ট ২০২৬, ১২:৪৫

    রোম বিতর্কের পর ভেনিসে

    রোম বিতর্কের পর ভেনিসে

    ২৪ আগস্ট ২০২৬, ০৩:৫৬

    নুসরাত হত্যা মামলার বিচারককে ফৌজদারি কার্যক্রম থেকে সরানোর নির্দেশ

    নুসরাত হত্যা মামলার বিচারককে ফৌজদারি কার্যক্রম থেকে সরানোর নির্দেশ

    ২৪ আগস্ট ২০২৬, ১৪:১৫

    বরিশাল থেকে সব রুটে বাস বন্ধ

    বরিশাল থেকে সব রুটে বাস বন্ধ

    ২৪ আগস্ট ২০২৬, ১৫:১১

    বেওয়ারিশ লাশের অভিভাবক হাফেজ সেলিম

    বেওয়ারিশ লাশের অভিভাবক হাফেজ সেলিম

    ২৪ আগস্ট ২০২৬, ০৩:৫৩

    ২০২৭ সালের ১৪ মার্চ থেকে এসএসসি পরীক্ষা, শেষ ১৫ এপ্রিল

    ২০২৭ সালের ১৪ মার্চ থেকে এসএসসি পরীক্ষা, শেষ ১৫ এপ্রিল

    ২৪ আগস্ট ২০২৬, ১৬:২১

    পরিচালকদের ২ লাখ কোটি টাকা ঋণে ৪২ ব্যাংকের হাঁসফাঁস

    পরিচালকদের ২ লাখ কোটি টাকা ঋণে ৪২ ব্যাংকের হাঁসফাঁস

    ২৪ আগস্ট ২০২৬, ০৯:৫৯

    বিনাবিচারে রাজনৈতিক প্রতিপক্ষকে অনির্দিষ্টকাল আটকে রাখা বন্ধ করুন: এইচআরডব্লিউ

    বিনাবিচারে রাজনৈতিক প্রতিপক্ষকে অনির্দিষ্টকাল আটকে রাখা বন্ধ করুন: এইচআরডব্লিউ

    ২৪ আগস্ট ২০২৬, ১৫:৫২

    advertiseadvertise