Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্ব চলচ্চিত্র

তৃষার পৌষ মাস, ইনস্টাগ্রাম পোস্ট নিয়ে নানা আলোচনা

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২০ মে ২০২৬, ১৪:০৮
শেয়ার করুন:
তৃষার পৌষ মাস, ইনস্টাগ্রাম পোস্ট নিয়ে নানা আলোচনা

তৃষা কৃষ্ণান

দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা তৃষা কৃষ্ণান আজকাল থাকছেন আলোচনার শীর্ষে। সোশ্যাল মিডিয়ায় তিনি দিলেন এক রহস্যময় পোস্ট। সুরিয়ার সাথে নিজের নতুন তামিল সিনেমা ‘কারুপ্পু’র শুটের কিছু ছবি আর ভিডিও শেয়ার করলেন বুধবার। তবে সবার নজর কাড়ল ছবির ক্যাপশন। তৃষা লিখেছেন, ‘আমার জাদুকরী মে মাস বলল, আরও একটি জয়। শুধুই ঈশ্বরের লীলা।’

নেটিজেনরা এই পোস্টের সাথে মেলাচ্ছেন এক রাজনৈতিক সমীকরণ। তাদের ধারণা, তৃষা আসলে ইঙ্গিত করছেন তামিলনাড়ু নির্বাচনে অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া বিজয়ের বিশাল জয়ের দিকে।

আরও পড়ুন

কেন মেজাজ হারালেন সালমান খান

২০ মে ২০২৬

বিজয় ও তৃষার প্রেমের গুঞ্জন তামিল পাড়ায় চলছে অনেকদিন ধরেই। তৃষার ইনস্টাগ্রামের পোস্টগুলো সেই গুঞ্জনের আগুনে ঢালছে ঘি। গত ৪ঠা মে বিজয়ের দল ‘টিভিকে’ জনগণের ভোটে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করল। আর মজার ব্যাপার হলো, ঠিক সেই দিনই ছিল তৃষার ৪৩তম জন্মদিন।

এরপর ১০ই মে অন্যান্য দলের সমর্থনে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয়। সেই রাজকীয় অনুষ্ঠানে হাজির ছিলেন তৃষাও। বিজয়ের বাবা-মায়ের সাথে মেটালেন কুশল বিনিময়। এর পরদিনই শপথ অনুষ্ঠানের নিজের কিছু ছবি দিয়ে তৃষা ক্যাপশন লিখলেন, ‘ভালোবাসার আওয়াজ সবসময়ই বেশি জোরালো হয়।’

আরও পড়ুন

কারিশমার সঙ্গে কী কারণে কাজ করা বাদ দেন সরোজ খান

২০ মে ২০২৬

তৃষার এই নতুন পোস্ট দেখে এক ভক্ত মন্তব্য করলেন, ‘ক্যাপশন দেখার আগ পর্যন্ত সব ঠিকই ছিল।’ আরেকজন আবার তৃষাকে ‘রানী’ উপাধি দিয়ে লিখলেন, ‘ভাগ্য আর প্রতিভার মিলন হলে এমনই সুন্দর কিছু ঘটে।’ তবে বেশিরভাগ মানুষের চোখ ছিল তৃষার ওই ‘জয়’ শব্দের দিকেই।

বিজয় আর তৃষা হলেন তামিল সিনেমার অন্যতম সেরা হিট জুটি। ‘গিল্লি’, ‘থিরুপাচি’র মতো একের পর এক ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন তারা। দীর্ঘ ১৫ বছর পর গত বছর ‘লিও’ সিনেমা দিয়ে পর্দায় ফেরে এই জুটি।

পর্দার বাইরেও তাদের প্রেম নিয়ে চলছে জোর চর্চা। গত ৫ই মার্চ চেন্নাইতে এক বিয়ের অনুষ্ঠানে একই গাড়িতে চড়ে হাজির হন বিজয় ও তৃষা। আর এই ঘটনাটি ঘটল এমন এক সময়ে, যার কিছু দিন আগেই ছড়াল বিজয়ের সংসারের ভাঙনের খবর।

২০২৫ সালের ডিসেম্বরে বিজয়ের স্ত্রী সংগীতা বিবাহবিচ্ছেদের আবেদন করেন, যা চলতি বছরের ২৭শে ফেব্রুয়ারি জানাজানি হয়। এমনকি নির্বাচনের প্রচারণার সময়ও তৃষার সাথে সম্পর্ক নিয়ে বিরোধীদের কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছিল বিজয়কে। তবে এই প্রেম নিয়ে বিজয় বা তৃষা কেউই এখনো মুখ খোলেননি।

সূত্রঃ এনডিটিভি 

তৃষা কৃষ্ণানবিজয় থালাপতিগুঞ্জনপ্রেম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে