Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্ব চলচ্চিত্র

৭৯তম কান চলচ্চিত্র উৎসব

পাঁচ শিক্ষার্থী নির্মাতা জিতলেন প্রায় অর্ধকোটি টাকা

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ মে ২০২৬, ২২:১৫
পাঁচ শিক্ষার্থী নির্মাতা জিতলেন প্রায় অর্ধকোটি টাকা

(বাঁ থেকে) নেদিন মিসং জিন, জুলিয়ুস লাগোত লারসেন, সোরায়া শামসি, রুজবে গেজারসাহ, লুকাস আশের, মাগনাস ফন হোর্ন, আলী আসগারি, পার্ক জি-মিন, সেলিম কেশিয়ুশ এবং কার্লা সিমন (ছবি: কান উৎসবের ওয়েবসাইট)

কান চলচ্চিত্র উৎসবে শিক্ষার্থী নির্মাতাদের জন্য বরাদ্দ লা সিনেফ বিভাগের প্রথম পুরস্কার জিতলো ব্রাজিলের লুকাস আশের পরিচালিত ‘লেজার-ক্যাট’। তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ইউনিভার্সিটির ছাত্র। তার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা আগামীতে কান উৎসবের যেকোনও বিভাগে স্থান পাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। একইসঙ্গে পুরস্কার হিসেবে এই তরুণের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে ১৫ হাজার ইউরো (২১ লাখ ৪০ হাজার টাকা)।

বৃহস্পতিবার (২১ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় রাত ১০টা) ফ্রান্সের দক্ষিণে কান শহরের পালে দে ফেস্টিভ্যাল ভবনের বুনুয়েল থিয়েটারে বিজয়ীদের নাম ঘোষণা করেন ২৯তম লা সিনেফ বিভাগের বিচারকরা। এবারের আসরে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও লা সিনেফ বিভাগ দুটির জুরি সভাপতি স্প্যানিশ পরিচালক কার্লা সিমন। তার নেতৃত্বে বিচারক হিসেবে কাজ করেছেন ইরানি পরিচালক আলী আসগারি, ফরাসি অভিনেতা-পরিচালক সেলিম কেশিয়ুশ, দক্ষিণ কোরিয়ান-ফরাসি অভিনেত্রী ও ভিজ্যুয়াল আর্টিস্ট পার্ক জি-মিন এবং সুইডিশ পরিচালক ও চিত্রনাট্যকার মাগনাস ফন হোর্ন। তাদের রায়ে পুরস্কার প্রদান শেষে দেখানো হয় বিজয়ী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো।

পুরস্কার মঞ্চে (বাঁ থেকে) লুকাস আশের, মাগনাস ফন হোর্ন ও আলী আসগারি (ছবি: কান উৎসবের ওয়েবসাইট)

প্রথম পুরস্কার জয়ী ‘লেজার-ক্যাট’-এর দৈর্ঘ্য ২২ মিনিট। এটি মূলত ঘরে একঘেয়েমিতে ভোগা একটি কিশোরের এক শুক্রবার রাতের গল্প। তার বয়স ১৪ বছর। মা প্রেমিকের সঙ্গে সময় কাটাতে বেরিয়েছেন, তখন ছেলেটি কী করবে বুঝতে পারছে না। সাও পাওলোতে ছেলেটি যে ভবনে থাকে, সেটির উল্টোদিকেই তার পছন্দের মেয়েটির ঘর। সে লেজার পয়েন্টার দিয়ে তাকে বিরক্ত করার চেষ্টা করে, কিন্তু মেয়েটি পাত্তা দেয় না। একপর্যায়ে  মেয়েটির বিড়াল গুরুতর আহত হয়। তাকে বাঁচাতে মরিয়া হয়ে ওঠে কিশোর।

দৃশ্য: ‘লেজার-ক্যাট’ (ছবি: বালকাও ফিল্মস ব্রাজিল)

লা সিনেফে দ্বিতীয় হয়েছে দক্ষিণ কোরিয়ার নেদিন মিসং জিন পরিচালিত ‘সাইলেন্ট ভয়েসেস’। তিনি যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া ইউনিভার্সিটির ছাত্রী। পুরস্কার হিসেবে তার হাতে এসেছে ১১ হাজার ইউরো (১৫ লাখ ৭০ হাজার টাকা)। ১৭ মিনিট দৈর্ঘ্যের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির গল্পে দেখা যায়, নিউইয়র্কে চারজনের একটি কোরিয়ান অভিবাসী পরিবার পৃথকভাবে জীবনযাপন করে। দৈনন্দিন জীবনে তাদের প্রত্যেকেই পরাজয়ের মুখোমুখি হয়। বেঁচে থাকা ও বিচ্ছিন্নতার জটিলতায় চলার পথে তারা একে অপরের কাছে নিজেদের ক্ষত লুকিয়ে রাখে।

দৃশ্য: ‘সাইলেন্ট ভয়েসেস’ (ছবি: কলাম্বিয়া ইউনিভার্সিটি)

লা সিনেফের এবারের আসরে যৌথভাবে তৃতীয় হয়েছে ফ্রান্সের লা ফেমিস-এর শিক্ষার্থী জুলিয়ুস লাগোত লারসেন পরিচালিত ‘নেভার এনাফ’ এবং জার্মানির ফিল্ম ইউনিভার্সিটেট বাবেলসবার্গ কনরাড ভলফ-এ অধ্যয়ন করা ইরানের রুজবে গেজারসাহ ও সোরায়া শামসি পরিচালিত ‘গ্রোয়িং স্টোনস, ফ্লাইং পেপারস’। তারা পুরস্কারের ৭ হাজার ৫০০ ইউরো (১০ লাখ ৭০ হাজার টাকা) ভাগাভাগি করেছেন।

২৫ মিনিট দৈর্ঘ্যের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নেভার এনাফ’-এর গল্প কোপেনহেগেনে থাকা দুই বন্ধু আনিয়েস ও সেলমাকে কেন্দ্র করে। তারা নিজেদের মধ্যে সবকিছু ভাগ করে নিতো। সেলমা যখন ফ্ল্যাট ছেড়ে চলে যায়, তখন এক শূন্যতা নেমে আসে। একা আনিয়েস লক্ষ্যহীন হয়ে পড়ে। সে যত আঁকড়ে ধরার চেষ্টা করে, বন্ধন যেন ততই আলগা হতে শুরু করে।

দৃশ্য: ‘নেভার এনাফ’ (ছবি: লা ফেমিস ফ্রান্স)

১২ মিনিট দৈর্ঘ্যের স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড চলচ্চিত্র ‘গ্রোয়িং স্টোনস, ফ্লাইং পেপারস’-এর গল্পে দেখা যায়, একনায়কতন্ত্র যখন মাথা চাড়া দিয়ে উঠছে, নিভৃতচারী একজন লেখক নিজের অ্যাপার্টমেন্টে লুকিয়ে থেকে নীরবে সত্য লিপিবদ্ধ করে চলেছেন। এক রাতে তার প্রতিবেশী রাস্তায় প্রতিরোধ গড়ে তোলে। ওই ব্যক্তিকে হুমকি দেওয়ার ঘটনায় লেখকই একমাত্র সাক্ষী। তখন নীরবতা ও সক্রিয়তার মধ্যে একটি বেছে নেওয়ার তাগিদ অনুভব করেন লেখক।

কান উৎসবের সাবেক পরিচালক জিলস ইয়াকব ১৯৯৮ সালে চালু করেন সিনেফঁদাসো বিভাগ। এটি এখন লা সিনেফ নামে পরিচিতি। এবারের আসরে জমা পড়ে বিশ্বের ৬৬২টি ফিল্ম স্কুলের ২ হাজার ৭৪৭টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এর মধ্য থেকে নির্বাচিত হয়েছে ১৬ দেশের ১৯টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।

কান উৎসবের অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে, ফ্রান্সের রাজধানী প্যারিসে সিনেমা দ্যু পন্তেয়োঁ প্রেক্ষাগৃহে আগামী ২ জুন স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় লা সিনেফ বিভাগের বিজয়ী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলোর প্রদর্শনী হবে।

কান উৎসবকান চলচ্চিত্র উৎসবফ্রান্স
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    জব্দ আলামতে পাওয়া গেল  সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    জব্দ আলামতে পাওয়া গেল সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর