Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্ব চলচ্চিত্র

যে কারণে ১৫ দিন পরপর ফোনের পাসওয়ার্ড বদলান নাগার্জুন

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১০:৩৪
যে কারণে ১৫ দিন পরপর ফোনের পাসওয়ার্ড বদলান নাগার্জুন

নাগার্জুন

বর্তমান ডিজিটাল যুগে সাইবার অপরাধ ও ফোন হ্যাকিং বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বাদ যান না সুপারস্টাররাও! বিশেষ করে তারকাদের ব্যক্তিগত ছবি, স্পর্শকাতর তথ্য ও চ্যাট ফাঁসের ঘটনা প্রায়ই শিরোনামে আসে।

এই সাইবার হামলার ভয় থেকে নিজেকে বাঁচাতে এক অদ্ভুত ও চরম সতর্কতামূলক অভ্যাস গড়ে তুলেছেন তেলেগু সিনেমার মেগাস্টার নাগার্জুন আক্কিনেনি।

সম্প্রতি তেলেঙ্গানা সাইবার সিকিউরিটি ব্যুরো আয়োজিত ‘সুরক্ষা কা তিরাঙ্গা’ সাইবার সচেতনতা বিষয়ক এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে নিজের এই ভীতি ও সতর্কতার কথা জানান নাগার্জুন।

হায়দরাবাদের সেই অনুষ্ঠানে নাগার্জুন প্রকাশ করেন, ফোন হ্যাক হওয়ার ভয়ে তিনি প্রতি ১৫ দিন পরপর তার মোবাইল ফোনের পাসওয়ার্ড পরিবর্তন করেন! কেবল ফোনই নয়, ঘরের ওয়াই-ফাই নেটওয়ার্ক সুরক্ষিত রাখতে প্রতি মাসে এর পাসওয়ার্ডও বদলে ফেলেন তিনি।

ইন্টারনেট ও ফোনের নিরাপত্তা নিয়ে নিজের অভ্যাসের কথা বলতে গিয়ে হেসে নাগার্জুন বলেছেন, ‘আমি ফোন ব্যবহার করি ঠিকই, কিন্তু সারাক্ষণ ভয়ে থাকি কখন জানি কেউ আমার ফোন হ্যাক করে ফেলে! আর এই ভয়ে আমি ফোনে কোনো ব্যক্তিগত ছবিই তুলি না। আমার গ্যালারি একদম খালি! একজন তারকা হিসেবে আমাকে এই বিষয়গুলোতে চরম সতর্ক থাকতে হয়। আমি ভাবি, আমার মতো মানুষের যদি এই অবস্থা হয়, তবে সাধারণ ও প্রবীণ নাগরিকদের ওপর সাইবার অপরাধীরা কত বড় বিপর্যয় ডেকে আনতে পারে!’

আরও পড়ুন

শুটিং সেটে গুরুতর চোট, হাসপাতালে ভর্তি কার্তিক আরিয়ান

১৯ আগস্ট ২০২৬

নিজের সাথে ঘটে যাওয়া একাধিক সাইবার প্রতারণার চেষ্টার কথাও জানিয়েছেন নাগার্জুন। তিনি জানান, ৪-৫ বছর আগে ব্যাংকের ভুয়া কর্মকর্তা সেজে এক প্রতারক তাকে শেয়ার বাজারে বিনিয়োগের জন্য ফোনে প্রলুব্ধ করার চেষ্টা করেছিল।

এছাড়া কাস্টমস কর্মকর্তা পরিচয় দিয়ে তার নামে ডিজিটাল অ্যারেস্ট বা ভয় দেখানোর চেষ্টার কথা উল্লেখ করে তিনি বলেছেন, ‘একদিন কল দিয়ে বলা হলো আমি নাকি ইরানে মাদক ভর্তি পার্সেল পাঠিয়েছি! এরপর পুলিশ কর্মকর্তা সেজে হুমকি দেওয়া শুরু হয়। তবে সৌভাগ্যবশত আমার আত্মীয় তাৎক্ষণিকভাবে সাইবার ক্রাইম বিভাগে যোগাযোগ করায় আমরা বড় ধরনের বিপদের হাত থেকে রক্ষা পাই।’

চার দশকের দীর্ঘ ক্যারিয়ারে ‘শিবা’, ‘নিন্নে পেল্লাদাতা’ ও ‘আন্নামাইয়া’-র মতো অসংখ্য ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন ৬৬ বছর বয়সী এই তেলেগু মেগাস্টার। তারকাদের ব্যক্তিগত তথ্য ও প্রাইভেসি সুরক্ষায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

নাগার্জুনসাইবার নিরাপত্তাসতর্কতা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    রাজ্যপাট শেষ

    রাজ্যপাট শেষ