বর্তমান ডিজিটাল যুগে সাইবার অপরাধ ও ফোন হ্যাকিং বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বাদ যান না সুপারস্টাররাও! বিশেষ করে তারকাদের ব্যক্তিগত ছবি, স্পর্শকাতর তথ্য ও চ্যাট ফাঁসের ঘটনা প্রায়ই শিরোনামে আসে। এই সাইবার হামলার ভয় থেকে নিজেকে বাঁচাতে এক অদ্ভুত ও চরম সতর্কতামূলক অভ্যাস গড়ে তুলেছেন তেলেগু সিনেমার মেগাস্টার নাগার্জুন আক্কিনেনি।সম্প্রতি তেলেঙ্গানা সাইবার সিকিউরিটি ব্যুরো আয়োজিত ‘সুরক্ষা কা তিরাঙ্গা’ সাইবার সচেতনতা বিষয়ক এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে নিজের এই ভীতি ও সতর্কতার কথা জান...