Agamir Somoy E-Paper
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
যমুনার চরের মানুষের ভরসা তুহিন
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

একের পর এক প্রযুক্তিগত বিপর্যয়, যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তাপ্রধান বরখাস্ত

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ২০:১৮
শেয়ার করুন:
একের পর এক প্রযুক্তিগত বিপর্যয়, যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তাপ্রধান বরখাস্ত

শন কেয়ার্নক্রস— রয়টার্স

দায়িত্ব নেওয়ার এক বছরের কিছু বেশি সময়ের মাথায় পদ ছাড়ছেন যুক্তরাষ্ট্র সরকারের সাইবার নিরাপত্তাবিষয়ক শীর্ষ কর্মকর্তা। দেশটির সংবাদমাধ্যমগুলোকে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে বিবিসি।

সিবিএসসহ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, হোয়াইট হাউজের জাতীয় সাইবার পরিচালক শন কেয়ার্নক্রসকে বরখাস্ত করা হয়েছে। হোয়াইট হাউজের চিফ অব স্টাফ স্টিফেন মিলারের আস্থা হারানোর পর তাকে এ পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

সম্প্রতি প্রযুক্তিগত ত্রুটির কারণে একের পর এক অচলাবস্থার ঘটনা ঘটেছে। এতে ব্যাংকিং, বিমান চলাচল নিয়ন্ত্রণসহ বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, এসব অচলাবস্থার পেছনে সাইবার হামলার কোনো ভূমিকা ছিল না। তবে পরপর এসব ঘটনা ঘটায় বিষয়টি নিয়ে কংগ্রেসের সদস্যদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। কী কারণে এসব সমস্যা দেখা দিয়েছে, সে বিষয়ে আরও স্পষ্ট ব্যাখ্যা দাবি করেছেন তারা।

কেয়ার্নক্রসকে সরিয়ে দেওয়ার বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, প্রতিরক্ষা দপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা কার্স্টেন ডেভিস নতুন জাতীয় সাইবার পরিচালক হয়েছেন।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রজুড়ে উড়োজাহাজ চলাচল বন্ধ

১৪ নভেম্বর ২০২৬

বার্তা সংস্থা এএফপি ও সিবিএস জানিয়েছে, তাদের সূত্রগুলো বলেছে, কেয়ার্নক্রসকে বরখাস্তের সিদ্ধান্তে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন ছিল।

অ্যাক্সিওস প্রথম এ খবর প্রকাশ করে। উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল নিয়ে নিরাপত্তা উদ্বেগের মধ্যেই এ ঘটনা ঘটল। এসব মডেলের বেশির ভাগই যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর তৈরি। এগুলোর মাধ্যমে এমন সব দুর্বলতা শনাক্ত করা সম্ভব, যা মানুষের পক্ষে একা খুঁজে বের করা সম্ভব নয়।

চলতি সপ্তাহের শুরুতে রুবিও বলেছিলেন, এসব অচলাবস্থার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে, এমন ‘সামান্যতম প্রমাণও’ নেই। তিনি আরও বলেন, ‘আমরা কোনো পদ্ধতিগত হামলার শিকার নই।’

তবে অল্প সময়ের মধ্যে এতগুলো অচলাবস্থার ঘটনা ঘটায় দৈনন্দিন জীবনের প্রায় সব ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত প্রযুক্তির নিরাপত্তা নিয়ে অনেকের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

কেয়ার্নক্রস আগে রিপাবলিকান পার্টির আইনজীবী ছিলেন। পরে তিনি রিপাবলিকান ন্যাশনাল কমিটির প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

ট্রাম্পের প্রথম মেয়াদে হোয়াইট হাউজের চিফ অব স্টাফের দলে ছিলেন তিনি।

এরপর বেসরকারি খাতে কাজ করেন কেয়ার্নক্রস। ২০২৫ সালের আগস্টে আবার সরকারি দায়িত্বে ফেরেন।

কেয়ার্নক্রসের বিদায়ের বিষয়টি হোয়াইট হাউজ এখনো প্রকাশ্যে নিশ্চিত করেনি। তিনি কেন পদ ছেড়েছেন, সে বিষয়েও কোনো কারণ জানানো হয়নি বলে উল্লেখ করেছে বিবিসি।


যুক্তরাষ্ট্রসাইবার নিরাপত্তা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার