ব্যাংক এশিয়ায় সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ
সংবাদ বিজ্ঞপ্তি

জাতীয় সাইবার নিরাপত্তা সচেতনতা মাস উপলক্ষে প্রাতিষ্ঠানিক ডিজিটাল সম্পদ সুরক্ষা ও সচেতনতা বাড়াতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে ব্যাংক এশিয়া। ব্যাংক এশিয়া ইনস্টিটিউট ফর ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টে (বিএআইটিডি) সম্প্রতি এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণটির উদ্বোধন করেন ব্যাংকের অতিরিক্ত এমডি মো. সাব্বির হোসেন। এতে সেশন পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক (আইসিটি) এস এম তোফায়েল আহমেদ। সেশনে সাইবার নিরাপত্তা সুশাসন, ঝুঁকি মোকাবিলা ও কর্মীদের করণীয় নিয়ে আলোচনা হয়। ব্যাংকের টিম লিডার, বিভাগীয় প্রধান ও শাখাপ্রধানরা সরাসরি এবং অন্য কর্মীরা অনলাইনে এতে অংশ নেন।



