Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদের জেরে গ্রেপ্তার সাংবাদিকের জামিন

বগুড়া প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২১ জুন ২০২৬, ১৩:২২
প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদের জেরে গ্রেপ্তার সাংবাদিকের জামিন

সাংবাদিক মো. রেজানুর ইসলাম

বগুড়ায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে সংবাদ প্রকাশের জেরে গ্রেপ্তার ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মো. রেজানুর ইসলাম পেয়েছেন।

আজ রবিবার দুপুর পৌনে ১২টার দিকে তাকে জামিন দেন বগুড়া সদর আমলি আদালতের বিচারক মেহেদী হাসান।

এর আগে বৃহস্পতিবার রাতে গাজীপুরের বোর্ড বাজার এলাকা থেকে রেজানুরকে গ্রেপ্তার করে বগুড়া জেলা ডিবি পুলিশ। পরদিন তাকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

রেজানুর ইসলাম গাজীপুরের জয়দেবপুর থানার বসুরা গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবেও কর্মরত। পাশাপাশি দায়িত্ব পালন করছেন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে।

আগামীর সময়কে জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া আদালত পুলিশের পরিদর্শক শহিদুল ইসলাম।

আসামিপক্ষের আইনজীবী তানজীম আল-মিসবাহ জানান, শুনানি শেষে ৫০০ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, ‘বগুড়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে দুর্নীতিবাজ প্রতিমন্ত্রীর জালিয়াতি ফাঁস’ শিরোনামে একটি সংবাদ প্রকাশকে কেন্দ্র করে গত ১৭ জুন বগুড়া সদর থানায় একটি অভিযোগ করেন বাংলা টিভির বগুড়া ব্যুরোপ্রধান ও বগুড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ তানভীর আলম রিমন। এতে ছয়জনকে আসামি করা হয়।

রেজানুর ইসলাম ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক মেহেদী হাসান, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকী, বগুড়া প্রতিবেদক শামস এবং জেলা প্রতিনিধি মো. সাব্বির হাসান।

এজাহারে বলা হয়েছে, পত্রিকার ফেসবুক পেজে ৪ মে ‘দুর্নীতির বিতর্কে প্রতিমন্ত্রী মীর শাহে আলম’ শিরোনামে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রকাশ করা হয়। পরে ১১ জুন ‘বগুড়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে দুর্নীতিবাজ প্রতিমন্ত্রীর জালিয়াতি ফাঁস’ শিরোনামে আরেকটি প্রতিবেদন প্রকাশ করা হয়।

এ ছাড়া ১২ জুন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সংবাদ সম্মেলন নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়, যেখানে শিরোনামে তার বক্তব্য উদ্ধৃত ছিল।

অভিযোগে আরও বলা হয়, মামলা করার প্রস্তুতির সময় পত্রিকার সম্পাদক মেহেদী হাসান হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে অভিযোগকারী তানভীর আলমের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে মন্ত্রীর পাশাপাশি তাকেও মানহানির হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মামলাজামিনআদালতবগুড়াসাংবাদিকগ্রেপ্তারসাইবার নিরাপত্তা
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise