Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
আগামীর সময়
৫ হাজার ব্যাগ রক্ত জোগাড় করে দিয়েছেন তৌফিক
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিনোদন

তৌকীর আহমেদের জন্মদিনে নানা আয়োজন

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১৮:১৪
তৌকীর আহমেদের জন্মদিনে নানা আয়োজন

তৌকীর আহমেদ। ছবি: সংগৃহীত

বাংলাদেশের অভিনয় জগতের অন্যতম শক্তিশালী নাম তৌকীর আহমেদ। এই অভিনেতার ৬০তম জন্মদিন উপলক্ষে বিশেষ আয়োজন করতে যাচ্ছে সাংস্কৃতিক সংগঠন ‘সুহৃদ’। ‘ছয় দশক পেরিয়ে তৌকীর আহমেদ: আমাদের সংস্কৃতি ও শিল্পীর দায়’ শীর্ষক এই আয়োজন অনুষ্ঠিত হবে আগামী ১৯ এপ্রিল। রবিবার দিনব্যাপী রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে হবে এই আয়োজন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘ ছয় দশকের জীবন ও সৃজনযাত্রায় তৌকীর আহমেদের অবদানকে উদযাপন করতেই এই বিশেষ উদ্যোগ। অভিনয়, নাট্যরচনা, নির্দেশনা এবং চলচ্চিত্র নির্মাণ— সব ক্ষেত্রেই নতুন প্রজন্মের শিল্পীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে আছে তার অবদান। এ আয়োজনের মধ্য দিয়ে তার শিল্পভাবনা, সামাজিক দায়বদ্ধতা ও সাংস্কৃতিক ভূমিকা উঠে আসবে নতুন করে আলোচনায়।

দিনব্যাপী এই অনুষ্ঠানে থাকছে উদ্বোধনী পর্ব, সেমিনার, চলচ্চিত্র প্রদর্শনী, মুক্ত আলোচনা এবং মঞ্চনাটকের পরিবেশনা। সকাল ১০টা ৩০ মিনিটে জাতীয় নাট্যশালায় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে আয়োজন। এরপর সকাল ১১টা ৩০ মিনিটে শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে অনুষ্ঠিত হবে ‘আমাদের সংস্কৃতি ও শিল্পীর দায়’ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সেমিনার। এখানে সংস্কৃতি ও শিল্পচর্চার বর্তমান প্রেক্ষাপট এবং শিল্পীর দায়িত্ব নিয়ে মতবিনিময় করবেন বিশিষ্টজনরা।

বিকাল ৪টায় জাতীয় নাট্যশালায় প্রদর্শিত হবে তৌকীর আহমেদ নির্মিত বহুল আলোচিত চলচ্চিত্র ‘অজ্ঞাতনামা’। চলচ্চিত্র প্রদর্শনীর পর থাকবে মুক্ত আলোচনা, যেখানে অংশ নিতে পারবেন উপস্থিত দর্শক ও চলচ্চিত্রপ্রেমীরা।

সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে একই মঞ্চে পরিবেশিত হবে তৌকীর আহমেদ নির্দেশিত মঞ্চনাটক ‘তীর্থযাত্রী’, যা পরিবেশন করবে নাট্যকেন্দ্র। নাট্যপ্রেমীদের জন্য এটি হবে একটি বিশেষ আকর্ষণ।

এই আয়োজনের সহযোগিতায় রয়েছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ। আয়োজক কমিটির আহ্বায়ক আহসান হাবীব নাসিম সকল শিল্পী, সংস্কৃতিকর্মী ও দর্শকদের অনুষ্ঠানে উপস্থিত থেকে তৌকীর আহমেদের বর্ণাঢ্য জীবন ও কর্মযাত্রাকে উদযাপনের আহ্বান জানিয়েছেন।

সংস্কৃতি অঙ্গনের এই বিশেষ দিনটি শুধু একজন শিল্পীর জন্মবার্ষিকী উদযাপন নয়, বরং বাংলাদেশের শিল্প-সংস্কৃতির ধারাবাহিকতা, দায়বদ্ধতা এবং ভবিষ্যৎ পথচলার দিকনির্দেশনাও তুলে ধরবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জন্মদিনঅভিনেতাতৌকীর আহমেদ
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    জাপানের প্রযুক্তি খাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন সম্ভাবনা

    জাপানের প্রযুক্তি খাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন সম্ভাবনা

    ২৩ জুলাই ২০২৬, ০০:০৯

    দিল্লির আন্দোলনে জামায়াতের সংহতিপত্রের দাবিটি সত্য নয়

    দিল্লির আন্দোলনে জামায়াতের সংহতিপত্রের দাবিটি সত্য নয়

    ২৩ জুলাই ২০২৬, ০০:০০

    ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কি.মি. যানজট, চরম ভোগান্তি

    ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কি.মি. যানজট, চরম ভোগান্তি

    ২৩ জুলাই ২০২৬, ০০:২৭

    ৫ হাজার ব্যাগ রক্ত জোগাড় করে দিয়েছেন তৌফিক

    ৫ হাজার ব্যাগ রক্ত জোগাড় করে দিয়েছেন তৌফিক

    ২৩ জুলাই ২০২৬, ০১:৪৮

    প্রশ্নফাঁসের প্রতিবাদী ছাত্রনেতা ধর্মেন্দ্রই আজ প্রশ্নফাঁসের নায়ক

    প্রশ্নফাঁসের প্রতিবাদী ছাত্রনেতা ধর্মেন্দ্রই আজ প্রশ্নফাঁসের নায়ক

    ২৩ জুলাই ২০২৬, ০১:০৫

    প্রথম সপ্তাহেই বাস ভাড়া কমানোর বার্তা বার্নহ্যামের

    প্রথম সপ্তাহেই বাস ভাড়া কমানোর বার্তা বার্নহ্যামের

    ২৩ জুলাই ২০২৬, ০১:০৮

    রাত বাড়তেই উত্তপ্ত দিল্লির যন্তর-মন্তর

    রাত বাড়তেই উত্তপ্ত দিল্লির যন্তর-মন্তর

    ২৩ জুলাই ২০২৬, ০১:৫১

    ‘ভুতুড়ে’ সিরিজ খেলে ফিরল বাংলাদেশ

    ‘ভুতুড়ে’ সিরিজ খেলে ফিরল বাংলাদেশ

    ২৩ জুলাই ২০২৬, ০১:৪৫

    মর্নিং স্টার

    মর্নিং স্টার

    ২৩ জুলাই ২০২৬, ০১:৪২

    নেই সিমন-ইয়ামাল

    নেই সিমন-ইয়ামাল

    ২৩ জুলাই ২০২৬, ০১:৪৫

    ওফেলিয়া: মঞ্চনাটক, চিত্রকলা ও চলচ্চিত্রে

    ওফেলিয়া: মঞ্চনাটক, চিত্রকলা ও চলচ্চিত্রে

    ২৩ জুলাই ২০২৬, ০২:১৪

    গৌতম ঘোষের মাস্টারক্লাস

    গৌতম ঘোষের মাস্টারক্লাস

    ২৩ জুলাই ২০২৬, ০২:৪১

    ১৩ বছরের জোবাইদের ওজন ৫

    ১৩ বছরের জোবাইদের ওজন ৫

    ২৩ জুলাই ২০২৬, ০২:৫৬

    রক্তাক্ত শিশুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন মা

    রক্তাক্ত শিশুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন মা

    ২৩ জুলাই ২০২৬, ০২:৩৯

    যেকোনো সময় রাষ্ট্রপতির পদত্যাগ

    যেকোনো সময় রাষ্ট্রপতির পদত্যাগ

    ২৩ জুলাই ২০২৬, ০৩:৩০

    advertiseadvertise