জীবনের ছয় দশক পূর্ণ করে শিল্প আর মানুষের প্রতি দায়বোধের কথা নতুন করে তুলে ধরলেন অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ। তার জীবনদর্শনের কেন্দ্রে রয়েছে সময়কে অর্থবহ করে তোলার প্রয়াস—আর সেই প্রয়াসের প্রধান মাধ্যম সৃষ্টিশীলতা।‘মানুষের জীবন মূলত সময় অতিক্রমের এক ধরনের যাত্রা, তবে সৃষ্টিশীলতার সঙ্গে যুক্ত হতে পা...