মামুনুরের গান ‘ছুঁয়ে গেছো’

ফাইল ছবি
প্রকাশিত হয়েছে মামুনুরের নতুন গান ‘ছুঁয়ে গেছো’। গীতিকবি মোক্তার হোসেন কথায় গানে সুর দিয়েছে মামুনুর নিজেই। গতকাল শুক্রবার গানটি শিল্পীর ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে।
এ গানে ভিন্ন মাত্রা যোগ করেছে শিল্পী এস আই টুটুলের বাজানো পিয়ানো।
মামুনুর জানিয়েছেন, কিবোর্ডিস্ট ও ভোকালিস্ট এসআই টুটুল এর আগে পপসম্রাট আজম খান, গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ ও এলআরবি ছাড়া আর কারো গানে পিয়ানো বাজাননি। ‘ছুঁয়ে গেছো’ গানটিতে তিনি ভালোবাসা থেকেই অংশ হয়েছেন।
তিনি আরও জানিয়েছেন, মোক্তার হোসেনের ‘মহুয়া মাতাল হলে’ কবিতার বইয়ের ‘ছুঁয়ে গেছো’ কবিতাটি পড়ার পর এটিতে সুর দেওয়ার পরিকল্পনা তার মাথায় আসে।
বর্তমান সময়ের প্রতিশ্রুতিশীল গিটারিস্ট জামানের ছোঁয়ায় গানটি বাকঁ বদলে হয়ে ওঠে রক ঘরানার।
রক এবং মেলোডির এই মেলবন্ধনে বেঁধেছেন জাহান ইসলাম তার অনন্য দক্ষ অ্যারেঞ্জমেন্ট, মিক্সিং ও মাস্টারিং-এ। যা নিশ্চিতভাবে ছুঁয়ে যাবে সব শ্রেণির শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে বলে বিশ্বা শিল্পী মামুনুরের।




