Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৫০ বছর ধরে বর্জ্যমুক্ত রাখছেন রাস্তা-বাজার
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় গান

এড শিরানের সঙ্গে বিরোধের পর ‘ফ্রি প্যালেস্টাইন’ ট্যুর ঘোষণা ম্যাকলমোরের

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪
এড শিরানের সঙ্গে বিরোধের পর ‘ফ্রি প্যালেস্টাইন’ ট্যুর ঘোষণা ম্যাকলমোরের

ম্যাকলমোর

মঞ্চে দাঁড়িয়ে গাজা ও ফিলিস্তিনিদের পক্ষে কথা বলায় বিশ্বখ্যাত গায়ক এড শিরানের মিউজিক ট্যুর থেকে বাদ দেওয়া হয়েছিল জনপ্রিয় মার্কিন র‍্যাপার ম্যাকলমোরেকে। তবে সেই বাধার মুখে দমে না গিয়ে এবার আরও বড় উদ্যোগ নিয়ে হাজির হলেন গ্র্যামিজয়ী এই শিল্পী। গাজাবাসীর জন্য তহবিল সংগ্রহ করতে ও সংহতি জানাতে পুরো বিশ্ব জুড়ে ‘ফ্রি প্যালেস্টাইন’ ট্যুর-এর ঘোষণা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিদ্রূপাত্মক সুর মিলিয়ে ম্যাকলমোরে বলেছেন, ‘যেমনটা আপনারা সবাই জানেন, শিরানের ট্যুর থেকে বের করে দেওয়ায় আমার শিডিউল এখন বেশ ফাঁকা’।

মূলত সেপ্টেম্বরের শুরুতে নিউ জার্সিতে এড শিরানের কনসার্টে উদ্বোধনী পরিবেশনা করার সময় প্রকাশ্যে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেন এবং মার্কিন বিশ্ববিদ্যালয়ের ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীদের উৎসর্গ করে গান গান ম্যাকলমোরে।

এর পরই স্টেডিয়ামের বিলিয়নেয়ার মালিক ও কনসার্ট প্রমোটরদের চাপে গত ১৪ সেপ্টেম্বর তাকে সেই ট্যুর থেকে বাদ দেয়া হয়।

আরও পড়ুন

বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রে নাগাল্যান্ডের সিনেমা ‘অ্যাং’, কী আছে এতে?

২৫ সেপ্টেম্বর ২০২৬

এ ঘটনার কড়া প্রতিবাদ জানিয়ে ৪১ বছর বয়সী এই তারকা র‍্যাপার বলেছেন, ‘বিলিয়নিয়ার শ্রেণি ঠিক করে দেবে কোন শিল্পীর কণ্ঠ মঞ্চে উঠবে আর কাকে সেন্সর করা হবে, এ সংস্কৃতি মেনে নেওয়া যায় না। মুক্ত ফিলিস্তিনের জন্য বিশ্ব জুড়ে যে জাগরণ তৈরি হয়েছে, তা কোনো ধনকুবেরের ক্ষমতায় থামানো যাবে না’।

ম্যাকলমোরে স্পষ্ট জানিয়েছেন, এই ট্যুর থেকে অর্জিত সমস্ত অর্থ সরাসরি ফিলিস্তিনিদের সহায়তায় কর্মরত আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোয় দান করা হবে।

আগামী ২৬ অক্টোবর আয়ারল্যান্ডের ডাবলিন থেকে শুরু হতে যাচ্ছে এই কনসার্ট সিরিজ। এর পর ২৯ অক্টোবর প্যারিস ও ৩০ অক্টোবর লন্ডনে শো করবেন তিনি। খুব শিগগিরই আমেরিকার বিভিন্ন শহরের ডেট ঘোষণা করা হবে।

আরও পড়ুন

ক্যানসারে বলিউড অভিনেতা মুশতাক খানের মৃত্যু

২৫ সেপ্টেম্বর ২০২৬

অন্যদিকে, ফিলিস্তিনের পক্ষে কথা বলায় ম্যাকলমোরকে বাদ দেওয়ার ঘটনাটি সামাজিক মাধ্যমে তুমুল সমালোচনার জন্ম দেয়। কনসার্ট বয়কটের ডাক দেন ভক্তরা, যার ফলে দ্রুত কমতে থাকে টিকিটের দাম।

এমনকি প্রমোটরদের এমন সিদ্ধান্তের প্রতিবাদে এড শিরানের সঙ্গে কনসার্টে পারফর্ম করতে অস্বীকৃতি জানান তার অন্য সহ-শিল্পীরাও।

পরিস্থিতি বেগতিক দেখে গত সপ্তাহে ফিলাডেলফিয়ার শো-তে ভক্তদের কাছে ক্ষমা চান এড শিরান। পুরো বিষয়টি সামলাতে নিজের ভুলের কথা স্বীকার করে শিরান বলেন, ‘গাজার বর্তমান পরিস্থিতি অত্যন্ত মর্মান্তিক, অন্যায় ও মাত্রাতিরিক্ত। এটি কোনো রাজনৈতিক বিতর্ক নয়, বরং এটি একটি বড় মানবিক সংকট’।

ম্যাকলমোরএড শিরানর‍্যাপার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    ৩৮ দিনের সাইকেল যাত্রায় এভারেস্ট বেস ক্যাম্পে বীর কুমার তঞ্চঙ্গ্যা

    ৩৮ দিনের সাইকেল যাত্রায় এভারেস্ট বেস ক্যাম্পে বীর কুমার তঞ্চঙ্গ্যা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    রাজপথে বিএনপি, লক্ষ্য তিনটি

    রাজপথে বিএনপি, লক্ষ্য তিনটি