Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৫০ বছর ধরে বর্জ্যমুক্ত রাখছেন রাস্তা-বাজার
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

ক্যানসারে বলিউড অভিনেতা মুশতাক খানের মৃত্যু

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬
ক্যানসারে বলিউড অভিনেতা মুশতাক খানের মৃত্যু

মুশতাক খান

বলিউডের কমেডি ও ড্রামা ঘরানার অন্যতম পরিচিত মুখ, প্রবীণ অভিনেতা মুশতাক খান আর নেই। লিভার ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে ২৪ সেপ্টেম্বর মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।

শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলে তাকে হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছিল, তবে চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে সন্ধ্যায় বিদায় নেন এ গুণী অভিনেতা।

মুশতাক খানের রূপালি পর্দায় আসার গল্পটি কোনো রূপকথার চেয়ে কম ছিল না। থিয়েটারে কাজ করার সময় বিখ্যাত চিত্রনাট্যকার সেলিম খান তাকে আবিষ্কার করেন এবং পরিচালক মহেশ ভাটের কাছে সুপারিশ করেন।

সেই সময় মুশতাকের ঘরে কোনো ফোনও ছিল না। পাড়ার মুদি দোকানে তার নামে কোনো ফোন এলে প্রতি মেসেজের জন্য দোকানদারকে ১ টাকা করে দিতেন তিনি।

অবশেষে মহেশ ভাটের অফিস থেকে ফোন আসে এবং ১৯৮৮ সালে ‘কবজা’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। এরপর মহেশ ভাটের কাল্ট ক্লাসিক ‘আশিকি’, ‘দিল হ্যায় কি মানতা নেহি’, ‘সড়ক’, ‘গুমরাহ’ এবং ‘হাম হ্যায় রাহি পেয়ার কে’-র মতো হিট সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন।

ছোট চরিত্র হলেও নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের হাসাতে বা কাঁদাতে জুড়ি ছিল না মুশতাকের। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত আনিস বাজমীর ব্লকবাস্টার কমেডি সিনেমা ‘ওয়েলকাম’-এ হকি খেলোয়াড় ‘বল্লু’-র চরিত্রে তার অভিনয় আজও দর্শকের মুখে মুখে ঘোরে। কৃত্রিম পা নিয়ে তার সেই আইকনিক কমেডি দৃশ্য বলিউডের অন্যতম জনপ্রিয় মিম ও হাসির খোরাক।

এ ছাড়া ‘হেরা ফেরি’তে দেবী প্রসাদের চাকর, ‘গাদ্দার: এক প্রেম কথা’ ও ‘গাদ্দার ২’ এ গুল খানের চরিত্রে, ‘ওয়ান্টেড’, ‘বালা’, ‘স্ত্রী ২’ এবং জনপ্রিয় টিভি সিরিয়াল ‘কুছ রং পেয়ার কে অ্যায়সে ভি’-তে তার পারফরম্যান্স দর্শকরা কোনোদিন ভুলবেন না।

অসুস্থতা সত্ত্বেও অভিনয়ের প্রতি ভালোবাসা থেকে ২০২৬ সালেও নিয়মিত কাজ করে গেছেন এ অভিনেতা। সম্প্রতি তাকে ‘ভাবিজি ঘর পার হ্যাঁয়’, ‘ড্রপ আউট’ এবং ‘কোকেন’-এর মতো প্রজেক্টে দেখা গেছে।

মৃত্যুর মাত্র কয়েক সপ্তাহ আগেও নিউজ১৮ কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের সেই অভাবের দিনগুলো এবং মহেশ ভাটের একটা ফোন কীভাবে তার জীবন বদলে দিয়েছিল, তা নিয়ে স্মৃতিচারণ করেছিলেন মুশতাক। তার আচমকা বিদায়ে বলিউড বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে।

বলিউড তারকাবলিউড সেলেব আপডেটমৃত্যু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    ৩৮ দিনের সাইকেল যাত্রায় এভারেস্ট বেস ক্যাম্পে বীর কুমার তঞ্চঙ্গ্যা

    ৩৮ দিনের সাইকেল যাত্রায় এভারেস্ট বেস ক্যাম্পে বীর কুমার তঞ্চঙ্গ্যা

    রাজপথে বিএনপি, লক্ষ্য তিনটি

    রাজপথে বিএনপি, লক্ষ্য তিনটি