মঞ্চে দাঁড়িয়ে গাজা ও ফিলিস্তিনিদের পক্ষে কথা বলায় বিশ্বখ্যাত গায়ক এড শিরানের মিউজিক ট্যুর থেকে বাদ দেওয়া হয়েছিল জনপ্রিয় মার্কিন র্যাপার ম্যাকলমোরেকে। তবে সেই বাধার মুখে দমে না গিয়ে এবার আরও বড় উদ্যোগ নিয়ে হাজির হলেন গ্র্যামিজয়ী এই শিল্পী। গাজাবাসীর জন্য তহবিল সংগ্রহ করতে ও সংহতি জানাতে পুরো বিশ্ব জুড়ে ‘ফ্রি প্যালেস্টাইন’ ট্যুর-এর ঘোষণা দিয়েছেন তিনি।বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিদ্রূপাত্মক সুর মিলিয়ে ম্যাকলমোরে বলেছেন, ‘যেমনটা আপনারা সবাই জানেন, শিরানের ট্যুর থেকে বের করে দেওয়ায় আমার শিডিউ...