Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হলিউড

মেজি পিটার্সের কনসার্টে এড শিরানের সারপ্রাইজ

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ১২:৫১
শেয়ার করুন:
মেজি পিটার্সের কনসার্টে এড শিরানের সারপ্রাইজ

গায়িকা মেজি পিটার্স এবং এড শিরান

মেলবোর্নের কনসার্টে গান গাইছিলেন তরুণ গায়িকা মেজি পিটার্স। হুট করেই স্টেজ কাঁপিয়ে উদয় হলেন খোদ এড শিরান। দর্শকদের চোখের পলক ফেলার আগেই গিটার হাতে মেজির পাশে দাঁড়িয়ে শুরু করলেন তার কালজয়ী গান ‘ক্যাসেল অন দ্য হিল’। বুধবার রাতের এই অবিশ্বাস্য ঘটনায় মেলবোর্নের মিউজিক প্রেমীদের জন্য তৈরি হলো এক ঐতিহাসিক মুহূর্ত।
​
এড শিরান এবং মেজি পিটার্সের সম্পর্কটা দীর্ঘদিনের। মেজি কেবল এডের ভক্তই নন, তিনি এড শিরানের রেকর্ড লেবেলের সাথেও যুক্ত। ২০২৩ সালে এড শিরানের বিশ্ব ভ্রমণে মেজি ছিলেন ওপেনিং অ্যাক্ট। সেই পুরনো স্মৃতি মনে করে মেজি আবেগাপ্লুত হয়ে বলেন, “আমি টানা ৬০টি শো তে এডকে এই গানটি গাইতে দেখেছি। আজ তার সাথে গলা মেলানো আমার জীবনের অন্যতম সেরা পাওয়া।”

মেজি পিটার্স বর্তমানে তার ‘বিফোর দ্য ব্লুম’ ট্যুরে ব্যস্ত এবং মে মাসেই ভক্তদের উপহার দিতে চলেছেন তার নতুন অ্যালবাম ‘ফ্লোরেসেন্স’। মেজির মতে, তার গানগুলো মূলত তরুণীদের আবেগ, ক্ষমতা এবং ব্যক্তিজীবনের গল্প বলে। নিজের অনুপ্রেরণা হিসেবে তিনি টেইলর সুইফটের নাম উল্লেখ করে বলেন, তিনি সবসময় ‘হ্যাপি, ফ্রি, কনফিউজড এবং লোনলি’ সব অনুভূতির মিশেলে নিজের জগত গড়তে ভালোবাসেন।
​
অন্যদিকে এড শিরান তার ‘লুপ ট্যুর’ নিয়ে বিশ্বজুড়ে দাপিয়ে বেড়াচ্ছেন। তবে সবচেয়ে বড় খবর হলো, শিরানের নতুন প্রজেক্ট ‘রিওয়াইন্ড’। এড জানিয়েছেন, তার আসন্ন অ্যালবামের একটি বড় অংশ অনুপ্রাণিত হয়েছে ভারতীয় সংস্কৃতি থেকে। পাশ্চাত্য পপ আর ভারতীয় সুরের এই নতুন ফিউশন দেখার অপেক্ষায় এখন মুখিয়ে আছে গোটা বিশ্ব।

​আপাতত মেলবোর্নের সেই সারপ্রাইজ ডুয়েট ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এড শিরানের পরবর্তী কনসার্ট ৯ মে ডোমিনিকান রিপাবলিকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


সূত্রঃ নিউজ ১৮

হলিউডসংগীতশিল্পীএড শিরানমেজি পিটার্সকনসার্ট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ