শাহরুখের সিনেমায় এড শিরানের গান

শাহরুখ খান ও এড শিরান
বলিউড সুপারস্টার শাহরুখ খান নিজের এবারের জন্মদিনে ভক্তদের জন্য দিলেন বিশেষ উপহার। আসন্ন অ্যাকশনধর্মী সিনেমা ‘কিং’-এর প্রথম গান ‘তু মিল যায়ে’ প্রকাশ করেছেন তিনি। এতে তার সঙ্গে পর্দায় দেখা গেছে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে। তাদের জুটি ঘিরে দর্শকের আগ্রহ বরাবরই তুঙ্গে।
গানটিতে একসঙ্গে মিলেছে বলিউড ও আন্তর্জাতিক সংগীতের স্বাদ। অরিজিৎ সিংয়ের কণ্ঠের সঙ্গে র্যাপ করেছেন ব্রিটিশ পপ তারকা এড শিরান। ইংরেজি র্যাপ অংশটি লিখেছেন এড শিরান। এ ছাড়া কণ্ঠ দিয়েছেন মধুবন্তী বাগচী। গানটি সুর করেছেন শচীন-জিগার। এর কথা লিখেছেন কুমার। নৃত্য পরিচালনা করেছেন পীযূষ-শাজিয়া।
বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে প্রকাশের পাশাপাশি ‘তু মিল যায়ে’র ভিডিও দেখা যাচ্ছে জি মিউজিক কোম্পানি ও টি-সিরিজের ইউটিউব চ্যানেলে।
শাহরুখ ও দীপিকার রসায়নের পাশাপাশি ভিডিওতে রয়েছে সিনেমার অ্যাকশন, উত্তেজনাপূর্ণ দৃশ্য এবং নাটকীয় কিছু মুহূর্ত।
সুজয় ঘোষ ও সিদ্ধার্থ আনন্দের লেখা চিত্রনাট্যে নাম ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ খান। আগামী ২৪ ডিসেম্বর বিশ্ব জুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘কিং’।




