Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় গান

‘আরিরাং’ নিয়ে ফিরছে বিটিএস, হান নদীতে বিশেষ আয়োজন

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ১১:২১
‘আরিরাং’ নিয়ে ফিরছে বিটিএস, হান নদীতে বিশেষ আয়োজন

টিম বিটিএস

বিটিএস ফিরছে এই একটি খবরই বিশ্বজুড়ে লাখ লাখ বিটিএস আর্মির হৃদস্পন্দন বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। দীর্ঘ সামরিক বিরতি কাটিয়ে আবারও পূর্ণ শক্তিতে ফিরে আসছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কে-পপ ব্যান্ড। তাদের নতুন অ্যালবাম ‘আরিরাং’ ঘিরে উন্মাদনা এখন তুঙ্গে, আর সেই উন্মাদনায় নতুন মাত্রা যোগ করতে স্পটিফাই নিয়ে আসছে এক অবিশ্বাস্য আয়োজন।

সিউলের বিখ্যাত হান নদীতে এবার চলবে বিটিএস এর রাজত্ব। আগামী ২৭ থেকে ২৯ মার্চ পর্যন্ত ‘সুইমসাইড ক্রুজ’ নামের একটি বিশেষ জাহাজে বিটিএস ভক্তরা তাদের প্রিয় ব্যান্ডের নতুন গানের উৎসবে মেতে উঠবেন। যদিও বিটিএস সদস্যরা সেখানে সশরীরে উপস্থিত থাকবেন না, তবে পুরো জাহাজটি সাজানো হবে তাদের থিম, লাইটিং এবং বড় স্ক্রিনে তাদের বিশেষ ভিডিও দিয়ে। এটি কেবল একটি ভ্রমণ নয়, বরং ভক্তদের জন্য এক অনন্য মিউজিক্যাল অভিজ্ঞতা।

আজ অর্থাৎ ১৩ মার্চ থেকেই স্পটিফাই অ্যাপে শুরু হয়ে গেছে ডিজিটাল কাউন্টডাউন। ‘ডিকোডিং আরিরাং’ ফিচারের মাধ্যমে ভক্তরা অ্যালবামের গোপন রহস্য উন্মোচন করার সুযোগ পাচ্ছেন। উল্লেখ্য, ২০ মার্চ অ্যালবাম মুক্তির পর সিউলের গুয়াংওয়ামুন স্কয়ারে একটি বিশাল ফ্রি কনসার্টও করবে ব্যান্ডটি।

অ্যালবামের নাম ‘আরিরাং’ হলেও এর প্রধান গানের শিরোনাম রাখা হয়েছে ‘সুইম’। গানটি তৈরিতে যুক্ত ছিলেন বিটিএস লিডার আরএম এবং হলিউডের নামী সব প্রডিউসার। এই গানটির নাম থেকেই স্পটিফাই তাদের ক্যাম্পেইনের নাম রেখেছে ‘সুইমসাইড’।

সূত্রঃ নিউজ ১৮ 

বিটিএসসংগীতকে-পপকনসার্ট
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise