Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় গান

মঞ্চে নারী ভক্তের আচরণে অস্বস্তিতে আতিফ আসলাম

agamir somoy
প্রকাশ: ১০ মে ২০২৬, ১৫:১৪
মঞ্চে নারী ভক্তের আচরণে অস্বস্তিতে আতিফ আসলাম

পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম কনসার্ট চলাকালে এক নারী ভক্তের আচরণে অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। সম্প্রতি করাচির ডিএইচএ স্পোর্টস ক্লাবে আয়োজিত এক কনসার্টে এ ঘটনা ঘটে। পরে ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, অনুষ্ঠান চলাকালে আতিফ আসলাম গান পরিবেশন করছিলেন। এ সময় এক তরুণী ভিড় ঠেলে হঠাৎ মঞ্চে উঠে যান। শুরুতে পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্পী মজার ছলে তাকে সেলফি তোলার সুযোগ দেন।

তবে ছবি তোলার পরও ওই তরুণী মঞ্চ ছাড়তে রাজি হননি। তিনি বারবার ক্যামেরা সামনে ধরে আরও ছবি তোলার অনুরোধ করতে থাকেন। এতে কনসার্টের পরিবেশে বিঘ্ন ঘটে এবং একপর্যায়ে আতিফ আসলাম গান থামিয়ে মঞ্চের একপাশে সরে যান।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত মঞ্চে ওঠেন নিরাপত্তারক্ষীরা। তারা ওই তরুণীকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি তাদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।

ঘটনার সময় আতিফ আসলামের চোখেমুখে বিরক্তির ছাপ দেখা গেলেও তিনি শান্ত ও ধৈর্যশীল আচরণের মাধ্যমে পরিস্থিতি সামাল দেন।

সামাজিক মাধ্যমে এ ঘটনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই ভক্তের এমন আচরণকে অপেশাদার ও অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতেও সংযত থাকার জন্য আতিফ আসলামের প্রশংসা করেছেন নেটিজেনদের অনেকে।

আতিফ আসলামকনসার্টগায়ক
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise