Agamir Somoy E-Paper
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কৃষকের তৃষ্ণা মেটান আকরাম
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় গান

শাকিরার কনসার্টে ২০ লাখ ভক্তের ঢল

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৪ মে ২০২৬, ১৫:১৫
শাকিরার কনসার্টে ২০ লাখ ভক্তের ঢল

কোপাকাবানা বিচে কনসার্টে শাকিরা ও একজন নৃত্যশিল্পী (ছবি: রয়টার্স)

পপতারকা শাকিরার কনসার্ট বিনামূল্যে উপভোগ করা যাবে, ব্রাজিলের রিওতে এই সুযোগ পাওয়ায় ২০ লাখ ভক্তের সমাগম হয়েছে। দর্শকসংখ্যার দিক দিয়ে এটাই তার ক্যারিয়ারের সবচেয়ে বৃহৎ কনসার্ট।

শনিবার (২ মে) রাতে রিওর কোপাকাবানা বিচে ড্রোন শো দিয়ে শুরু হয় শাকিরার কনসার্ট। তখন বিখ্যাত এই সমুদ্রতটের ওপর গায়িকার প্রতীকী হিসেবে নেকড়ের ছবি ফুটিয়ে তোলা হয়। তিনি পর্তুগিজ ভাষায় দর্শকদের উদ্দেশে বলেন, ‘ব্রাজিল, আমি তোমাকে ভালোবাসি। একসঙ্গে গলা মেলাতে, অনুভব করতে এবং নাচে মেতে উঠতে প্রস্তুত লাখ লাখ মানুষকে দেখা সত্যিই জাদুময় ব্যাপার। এটি আমাদের মনে করিয়ে দেয় জীবনের প্রকৃত বিষয়গুলো কী।’

৪৯ বছর বয়সী এই কলম্বিয়ান গায়িকা পরিবেশন করেন ‘হিপস ডোন্ট লাই’, ‘অ্যান্টোলজিয়া’, ২০১০ ফিফা বিশ্বকাপের থিম সং ‘ওয়াকা ওয়াকা’সহ নিজের জনপ্রিয় গানগুলো। এ ছাড়া তিনি ব্রাজিলিয়ান গায়িকা আনিত্তা, মারিয়া বেথানিয়া, আইভেত সাঞ্জালো ও গায়ক কেইতানো ভেলোসোকে একে একে মঞ্চে আমন্ত্রণ জানান এবং তাদের সঙ্গে দ্বৈত কণ্ঠে গান গেয়েছেন।

কোপাকাবানা বিচে কনসার্টে শাকিরা (ছবি: রয়টার্স)

রবিবার (৩ মে) ভোরে রিও ডি জানেইরো শহর কর্তৃপক্ষ জানিয়েছে, শাকিরার ফ্রি কনসার্ট থেকে প্রায় ৮০ কোটি ব্রাজিলিয়ান রিয়াল (১৬১.৪৫ মিলিয়ন ডলার) আয় হয়েছে। হোটেল, রেস্তোরাঁ, পরিবহন ও খুচরা ব্যবসাসহ স্থানীয় অর্থনীতিতে বড় প্রভাব ফেলেছে এই আয়োজন।

সাম্প্রতিক বছরগুলোয় কোপাকাবানা প্যালেস হোটেলের সামনে ম্যাডোনা এবং লেডি গাগার কনসার্টে বিপুলসংখ্যক দর্শকের ঢল দেখা গেছে। এসব আয়োজন ছিল স্থানীয় সরকারের ‘তোদো মুন্দো নো রিও’ (রিওতে সবাই) উৎসবের অংশ হিসেবে পর্যটক আকর্ষণের উপলক্ষ। রিও প্রশাসন জানিয়েছে, ‘তোদো মুন্দো নো রিও’ উৎসবটি অন্তত ২০২৮ সাল পর্যন্ত শহরের সরকারি ইভেন্ট ক্যালেন্ডারে থাকবে।

শাকিরাকনসার্টবিশ্বসংগীতগায়িকা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    চার জেলায় নতুন ডিসি

    চার জেলায় নতুন ডিসি

    ইসলামিক ক্রেডিট কার্ডে হারাম পণ্যের বিল পরিশোধ করা যাবে না

    ইসলামিক ক্রেডিট কার্ডে হারাম পণ্যের বিল পরিশোধ করা যাবে না