Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
গরিবের ডাক্তার খুরশীদ আলম
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় স্ক্রিন টাইম

নতুনের কেতন

বিশ্বসংগীতের নতুন প্রতিভা

আরিফুল ইসলাম
agamir somoy
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০২:৪৯
বিশ্বসংগীতের নতুন প্রতিভা

প্রতিশ্রুতিশীল ব্রিটিশ গায়িকা সিয়েনা স্পাইরো

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে যখন ২৭ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টা, বাংলাদেশে ঘড়ির কাঁটায় তখন ২৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টা। ঠিক সে সময়ই লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে শুরু হয়েছিল ‘এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস’ (ভিএমএএস)-এর চলতি বছরের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ‘কুইন অব পপ’ ম্যাডোনার পরিবেশনা দিয়ে শুরু হওয়া, তারকাঠাসা সেই অনুষ্ঠানে সেরা নতুন কণ্ঠশিল্পীর পুরস্কার জিতে নিয়েছেন ব্রিটিশ গায়িকা সিয়েনা স্পাইরো; পরের দিনই যিনি পা রেখেছেন ২১ বছর বয়সে।

সিয়েনার জন্ম ২০০৫ সালের ২৮ সেপ্টেম্বর, লন্ডনে। রিদম অ্যান্ড ব্লুজ (আরঅ্যান্ডবি) ধারার আমেরিকান গায়িকা এটা জেমস এবং আমেরিকান কিংবদন্তি গায়ক ও অভিনেতা ফ্রাঙ্ক সিনাত্রার গানে অনুপ্রাণিত হয়ে ১০ বছর বয়সে গান বাঁধতে শুরু করেন তিনি। গানের টানে ভর্তি হয়েছিলেন ইস্ট লন্ডন আর্টস অ্যান্ড মিউজিক নামের শিক্ষাপ্রতিষ্ঠানে; কিন্তু গানকে পূর্ণকালীন ক্যারিয়ার হিসেবে নেওয়ার উদ্দেশে্য ১৬ বছর বয়সে ছেড়ে দিয়েছেন সেই পাঠশালা। সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে, বিশেষ করে টিকটকে তার গাওয়া বেশ কিছু গান ভাইরাল হয়।

সিয়েনার প্রথম একক গান ‘নিড মি’ প্রকাশ পায় ২৪ মে ২০২৪। একই বছরের আগস্টে মুক্তি পাওয়া দ্বিতীয় একক গান ‘মেবি’ তাকে খ্যাতি এনে দেয়। পপ, জ্যাজ, সোল ও আরঅ্যান্ডবি ধারার গানের উদীয়মান এই কণ্ঠশিল্পীর প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র স্টুডিও অ্যালবাম ‘ভিজিটর’ মুক্তি পেয়েছে চলতি বছরের ৩ জুলাই। সোল ও সিমফোনিক পপ ঘরানার গানে সাজানো এ অ্যালবামে রয়েছে ১০টি গান— ‘দিস ইজ মাই হাউজ’, ‘উই আর নট ইন লাভ’, ‘গ্রেট এক্সপেকটেশন’, ‘ডাই অন দিস হিল’, ‘হি ইজ নট মাই বেবি, আই অ্যাম হিজ’, ‘পিওর’, ‘দ্য ভিজিটর’, ‘টাইম, ইউ অ্যান্ড মি’, ‘ইউ স্টোল দ্য শো’ ও ‘মনো নো অ্যাওয়ার’।

ভিএমএএসের মঞ্চে ‘েবস্ট নিউ আর্টিস্ট’ পদক হাতে নিয়ে তিনি বলেছিলেন, ‘আমি ভাবিনি এমনটা ঘটবে, তাই শুধু অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই।’ ভক্ত, ভোটদাতা ও টিম মেম্বারদের ধন্যবাদ জানানোর পাশাপাশি আরও বলেছিলেন, ‘মরিয়ম, থালিয়া, আমার মা, আমার বোন— আমার চারপাশের অসাধারণ নারীদের ধন্যবাদ।’

 

বিশ্বসংগীতপ্রতিভাভিএমএএসসিয়েনা স্পাইরোম্যাডোনাস্ক্রিন টাইম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

    কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

    মধ্যরাতে ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ ইউনিয়ন কমিটি ঘোষণা

    মধ্যরাতে ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ ইউনিয়ন কমিটি ঘোষণা

    ফনিক্স ফান্ডে বিধি লঙ্ঘন

    ফনিক্স ফান্ডে বিধি লঙ্ঘন