যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে যখন ২৭ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টা, বাংলাদেশে ঘড়ির কাঁটায় তখন ২৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টা। ঠিক সে সময়ই লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে শুরু হয়েছিল ‘এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস’ (ভিএমএএস)-এর চলতি বছরের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ‘কুইন অব পপ’ ম্যাডোনার পরিবেশনা দিয়ে শুরু হওয়া, তারকাঠাসা সেই অনুষ্ঠানে সেরা নতুন কণ্ঠশিল্পীর পুরস্কার জিতে নিয়েছেন ব্রিটিশ গায়িকা সিয়েনা স্পাইরো; পরের দিনই যিনি পা রেখেছেন ২১ বছর বয়সে।
সিয়েনার জন্ম ২০০৫ সালের ২৮ সেপ্টেম্বর, লন্ডনে। রিদম...