Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় স্ক্রিন টাইম

সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াই এখনো

পান্থ আফজাল
agamir somoy
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৩:২২
সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াই এখনো

কাজী নওশাবা আহমেদ; ছবি: সাজ্জাদ হোসেন

অভিনয়ের পর্দা থেকে শুরু করে সামাজিক দায়বদ্ধতায় কাজী নওশাবা আহমেদের রয়েছে নিজস্ব স্বর। তাকে যতটা ক্যামেরার সামনে দেখা যায় এর বাইরে তার গল্প যেন আরও বিস্তৃত। সাক্ষাৎকার নিয়েছেন পান্থ আফজাল

 

অভিনয়শিল্পী ও নির্মাতা হিসেবে আপনার পর্যবেক্ষণ কী বলে, দর্শকের সঙ্গে নাকি ক্ষমতার সঙ্গে শিল্পীদের নিবিড় সম্পর্ক?

অবশ্যই একজন শিল্পীর আগে নিজের সঙ্গে নিবিড় যোগাযোগ থাকে। এরপর শিল্পের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয়। শিল্পের সঙ্গে মানেই দর্শকের সঙ্গে বেশি যুক্ত থাকা। আমার কাছে মনে হয়, রাজনীতির বাইরে কেউ নেই। কিন্তু একজন শিল্পীর মূল কাজ দর্শক ও সৃষ্টির সঙ্গে যোগাযোগ স্থাপন করা।

 

বিনোদন অঙ্গনে লবিং, গ্রুপিং, সিন্ডিকেট কিংবা স্বজনপ্রীতি নিয়ে আপনার অভিজ্ঞতা কী?

এখনো এসবের সম্মুখীন হই। আমার অনেক বেশি ভিউ কিংবা ফলোয়ার নেই। কিন্তু অভিনয় তো জানি। সেই সুবাদে অনেক দিন পর ‘ঝামেলা’ নামের একটি সিনেমায় কাজ করতে পেরেছি। এখন তো অডিশনের কোনো ডাকও আসে না। আদৌ অডিশন নেওয়া হয় কি না, জানি না। আমরা সবক্ষেত্রে চরিত্র অনুযায়ী কাস্টিং করি কি না, সেটি নিয়ে সন্দেহ আছে।

 

‘ঝামেলা’ সিনেমা নিয়ে কি এখনো ঝামেলায় আছেন!

নাম ‘ঝামেলা’ হলেও অনেক আনন্দ নিয়ে এর কাজ করেছি। পরিচালক ইয়ামিন ইলান খুব ভালো নির্মাতা। দারুণ গোছানো। কম করলেও তিনি বুঝেশুনে কাজ করেন। ব্যক্তিজীবনে আমরা বন্ধু। ২০১৮ সালে যে অল্প কজন মানুষ আমার সঙ্গে কাজ করেছেন, তিনি অন্যতম। তার মিউজিক ভিডিও এবং নাটকে কাজ করেছি। এখন ‘ঝামেলা’য় আছি। এ সিনেমায় ডলি জহুর, সাবেরী আলম, আব্দুল্লাহ রানা ছাড়াও অভিনয় করেছেন শ্যামল মাওলা, তানজিকা আমিন, রাশেদ মামুন অপু, আবু হুরায়রা তানভীর, ইভান সাইর প্রমুখ। গান গেয়েছেন আসিফ আকবর।


‘স্টার স্টোরিজ’-এর এই সাক্ষাৎকার পুরোটি দেখতে চোখ রাখুন আজ রাত ৮টায় আগামীর সময় এন্টারটেইনমেন্টের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে

 

আপনার পরিচালিত ‘সোমেশ্বরী’ সিনেমার কাজ কতদূর?

‘সোমেশ্বরী’র শুটিং সম্পন্ন হয়েছে। এখন সম্পাদনার টেবিলে আছে। তবে ফিল্মটি আমি একা নই, অনেকে মিলে পরিচালনা করেছি। সবকিছু শেষে কবে, কোথায় মুক্তি দিতে পারি দেখা যাক।

 

নির্মাণে আপনার পথচলার গল্পটা শুনি?

অভিনয় বলেন আর নির্মাণ, আমার হাতেখড়ি কিন্তু থিয়েটারেই। মঞ্চে অভিনয় করেছি, নির্দেশনাও দিয়েছি। অন্যদিকে চারুকলা থেকে পেইন্টিংয়ে মাস্টার্স সম্পন্ন করেছি। আর করোনাকাল থেকেই মোবাইল ফোন দিয়ে ছোট ছোট ডকুমেন্টারি ফিল্ম বানিয়েছি। এর মধ্যে আরেকটি ডকুমেন্টারি এখন সম্পাদনা পর্যায়ে আছে। কিন্তু পৃষ্ঠপোষকতা নেই বলে সেটি নিয়ে এগোতে পারিনি। এক্ষেত্রে ‘সোমেশ্বরী’ আমার একটা লাফ বলতে পারেন। অনেকে ভাবে অভিনয় আর নির্মাণের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়; আমার ক্ষেত্রে কিন্তু সেটা হয়নি। কারণ, খুব বুঝেশুনে টিম ঠিক করেছি। এই সিনেমায় আমার অভিনয় করার কথা ছিল না, কিন্তু টিমের সবার আবদারে সেটি করেছি। একই সঙ্গে পরিচালনা আর অভিনয় করা খুবই কঠিন। তবে টিম ঠিকঠাক থাকলে সবই সম্ভব বলে মনে হয়েছে।

 

মঞ্চে ‘সিদ্ধার্থ’ অনেকবার মঞ্চায়ন হয়েছে। এতে অভিনয় করার অভিজ্ঞতা কেমন ছিল?

‘সিদ্ধার্থ’ শুধু একটি অভিজ্ঞতা না, এটা আমার কাছে লাইফটাইম। কিছু চরিত্র আমার ডান-বাম অলিন্দে জায়গা করে নিয়েছে। যেমন— ইকড়ি, সোমেশ্বরী, ‘রক্তকরবী’র নন্দিনী আর সিদ্ধার্থ। এর মধ্যে সিদ্ধার্থ থাকবে সবার আগে। কখনো ভাবতেও পারিনি এই চরিত্র আমাকে এত কিছু দেবে। শুধু মঞ্চেই নয়, আমার জীবনেও সিদ্ধার্থর দারুণ অবদান ও প্রভাব রয়েছে। আমি এ চরিত্রের জন্য আরশীনগরের রেজা আরিফের কাছে চিরকৃতজ্ঞ।

সিন্ডিকেটকাজী নওশাবা আহমেদলবিংস্বজনপ্রীতিঝামেলাসোমেশ্বরীস্ক্রিন টাইম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    রাজ্যপাট শেষ

    রাজ্যপাট শেষ