অভিনয়ের পর্দা থেকে শুরু করে সামাজিক দায়বদ্ধতায় কাজী নওশাবা আহমেদের রয়েছে নিজস্ব স্বর। তাকে যতটা ক্যামেরার সামনে দেখা যায় এর বাইরে তার গল্প যেন আরও বিস্তৃত। সাক্ষাৎকার নিয়েছেন পান্থ আফজাল
অভিনয়শিল্পী ও নির্মাতা হিসেবে আপনার পর্যবেক্ষণ কী বলে, দর্শকের সঙ্গে নাকি ক্ষমতার সঙ্গে শিল্পীদের নিবিড় সম্পর্ক?
অবশ্যই একজন শিল্পীর আগে নিজের সঙ্গে নিবিড় যোগাযোগ থাকে। এরপর শিল্পের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয়। শিল্পের সঙ্গে মানেই দর্শকের সঙ্গে বেশি যুক্ত থাকা। আমার কাছে মনে হয়, রাজনীতির বাইরে কেউ নেই। কিন্...