Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ঢালিউড

অনীকদা কুমিল্লায় তার আদি বাড়ি প্রসঙ্গে প্রায়ই বলতেন: নওশাবা

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৮ মে ২০২৬, ১২:৩৩
অনীকদা কুমিল্লায় তার আদি বাড়ি প্রসঙ্গে প্রায়ই বলতেন: নওশাবা

অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ বলেছেন, নির্মাতা অনীক দত্তের সঙ্গে কাজের অভিজ্ঞতা তার অভিনয়জীবনে নতুন করে আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছে। দীর্ঘদিন থিয়েটারে কাজ করলেও সিনেমায় কাঙ্ক্ষিত চরিত্রে সুযোগ না পাওয়ার আক্ষেপও তুলে ধরেছেন তিনি।

গতকাল ছাদ থেকে পড়ে মারা গেছেন কলকাতার জনপ্রিয় নির্মাতা অনীক দত্ত। তাকে স্মরণ করেই কাজী নওশাবা আহমেদ জানালেন অনীক দত্তের কাজের মাধ্যমে তিনি আবার শিল্পী হিসেবে নিজের ওপর আস্থা খুঁজে পান। তার ভাষ্য, ‘এই কাজের সুবাদেই আমি নিজের ওপর আবার একবার আস্থা রাখতে পেরেছিলাম। দীর্ঘদিন থিয়েটার করেছি, কিন্তু সিনেমায় ভালো চরিত্রে কাজের সুযোগ খুব একটা পাইনি। সেই আকাঙ্ক্ষা ছিল, আর অনীকদার মাধ্যমে সেই সুযোগটা পেয়েছি।’

তিনি জানান, অসুস্থতার কারণে পরিচালক সবসময় সেটে থাকতে না পারলেও প্রতিটি বিষয় নজরদারিতে রাখতেন এবং পুরো ইউনিটকে অনুপ্রাণিত করতেন। নওশাবার ভাষায়, তিনি কাজের স্বাধীনতা দিতেন এবং উৎসাহ দিয়ে বলতেন, ‘ভালোবেসে কাজটা করে যাও, দেখবে অনেক দূর এগোতে পারবে।’

আরও পড়ুন

এখন কেমন আছেন তানিয়া বৃষ্টি?

২৮ মে ২০২৬

অভিনেত্রী আরও উল্লেখ করেন, পরিচালক চাইতেন ছবিটি বাংলাদেশেও মুক্তি পাক। কুমিল্লায় তার আদি বাড়ির প্রসঙ্গেও তিনি প্রায়ই বলতেন বলে জানান নওশাবা।

নওশাবা বললেন, অনীক দত্ত খুবই স্পষ্টভাষী মানুষ ছিলেন। তার ভাষ্য, ‘মনে যা থাকত, সেটাই বলতেন। অনেকেই বলতেন উনি রাগী, কিন্তু আমার ক্ষেত্রে কখনো তেমন অভিজ্ঞতা হয়নি। বকুনি দিলেও পরে বুঝিয়ে দিতেন কোথায় ভুল হচ্ছে।’

‘যত কাণ্ড কলকাতাতেই’ ছবির কাজের অভিজ্ঞতা তুলে ধরে নওশাবা বলছেন, এই চরিত্রের জন্য শুধু আস্থা নয়, ধীরে ধীরে তাকে তৈরি করে নিয়েছিলেন পরিচালক। নতুন প্রজন্মের অনেক অভিনেতাকে তিনি প্রথম সুযোগ দিয়েছেন বলেও উল্লেখ করেন নওশাবা।

কাজী নওশাবা বলছেন, অসুস্থ অবস্থাতেও অনীক দত্ত তার খোঁজ রাখতেন এবং বারবার বলতেন, ‘হারিয়ে গেলে চলবে না, অনেক কাজ করতে হবে।’ নওশাবা বললেন, ‘তিনি না থাকলেও তার মতো মানুষের শিক্ষা সবসময় আমার সঙ্গে থাকবে। উনি যেখানেই থাকুক, শান্তিতে থাকুক, এটাই চাই।’

কাজী নওশাবা আহমেদঅনীক দত্তঅভিনেত্রী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের