Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
আগামীর সময়
সুনীল নিজেই ‘ভ্রাম্যমাণ লাইব্রেরি’
বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

ভাসমান জীবনের ঈদ আনন্দে এক চিলতে হাসি, উপহার পেল মেঘনা পাড়ের মানতা সম্প্রদায়

লক্ষ্মীপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৭ মে ২০২৬, ২৩:৪৮
ভাসমান জীবনের ঈদ আনন্দে এক চিলতে হাসি, উপহার পেল মেঘনা পাড়ের মানতা সম্প্রদায়

ছবি: আগামীর সময়

জন্ম থেকেই যাদের জীবন কাটে নৌকায়, মেঘনার উত্তাল ঢেউয়ের সঙ্গে লড়াই করেই যাদের বেঁচে থাকা—সেই সুবিধাবঞ্চিত মানতা সম্প্রদায়ের মানুষের কাছে ঈদের আনন্দ যেন এক দূর আকাশের চাঁদ। তবে উৎসবের এই ক্ষণে লক্ষ্মীপুরের মেঘনা পাড়ের এই ভাসমান ও পিছিয়ে পড়া মানুষগুলোর মুখে এক চিলতে হাসি ফোটাতে এগিয়ে এসেছেন একদল স্বেচ্ছাসেবী। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তাদের মাঝে পৌঁছে দেওয়া হয়েছে নতুন পোশাকসহ ঈদের উপহার।

বুধবার (২৭ মে) বিকেলে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন 'মানবতাই ধর্ম'-এর উদ্যোগে এই ঈদ উপহার বিতরণ করা হয়। এদিন মানতা সম্প্রদায়ের ৩৫ জন সদস্যের হাতে উৎসবের এই নতুন উপহার তুলে দেওয়া হয়।

ঈদের আগমুহূর্তে নতুন কাপড়ের ছোঁয়া পেয়ে উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ করেন অবহেলিত এই জনপদের মানুষ। উপহার পেয়ে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তারা বললেন, 'মানবতাই ধর্ম স্বেচ্ছাসেবী সংগঠনটি সবসময় আমাদের বিভিন্ন বিপদে-আপদে সহযোগিতা করে থাকে। এবারও তারা আমাদের মনে রেখেছে। তাদের এই উপহারটুকু আজ না পেলে হয়তো এবারও আমাদের পুরনো জরাজীর্ণ কাপড় পরেই ঈদের দিনটি কাটাতে হতো।'

ব্যতিক্রমী এই উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মীর ফরহাদ হোসেন সুমন, কার্যনির্বাহী সদস্য রাজীব হোসেন রাজু, মেঘ ফাউন্ডেশনের সভাপতি ফাহাদ বিন বেলায়েত এবং দৈনিক ভোরের মালঞ্চ-এর প্রতিনিধি ফরহাদ হোসেন। এছাড়াও সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন মানবতাই ধর্ম স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি শঙ্কর চন্দ্র দাশ, সাংগঠনিক সম্পাদক উত্তম কর্মকার, সদস্য মো. রাজু এবং মানতা পরিবারের প্রতিনিধি সৌরভ মাঝি।

আয়োজনটি নিয়ে মানবতাই ধর্ম সংগঠনের সভাপতি শংকর চন্দ্র দাশ জানালেন, 'ঈদের আনন্দ যেন কেবল বিত্তবানদের মাঝে সীমাবদ্ধ না থেকে সমাজের প্রতিটি স্তরের মানুষের মধ্যে সমানভাবে ছড়িয়ে পড়ে, আমরা সেই চেষ্টাই করছি। সেই লক্ষ্য থেকেই প্রতি বছরের মতো এবারও আমরা মানতা সম্প্রদায়ের এই মানুষগুলোর পাশে দাঁড়িয়েছি। ভবিষ্যতেও আমাদের এই ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।'

    শেয়ার করুন:
    একামতের ধ্বনি নয়, গুলির শব্দে নামাজের ডাক আসে যেখানে

    একামতের ধ্বনি নয়, গুলির শব্দে নামাজের ডাক আসে যেখানে

    ২৭ মে ২০২৬, ২৩:৪২

    বিলবোর্ড ভেঙে পড়ার খেসারত দিতে হচ্ছে পুরো একটি গ্রামকে

    বিলবোর্ড ভেঙে পড়ার খেসারত দিতে হচ্ছে পুরো একটি গ্রামকে

    ২৭ মে ২০২৬, ২৩:৫২

    ত্যাগের উৎসবে প্রস্তুত দেশ, কাল ঈদুল আজহা

    ত্যাগের উৎসবে প্রস্তুত দেশ, কাল ঈদুল আজহা

    ২৮ মে ২০২৬, ০০:১১

    ভাসমান জীবনের ঈদ আনন্দে এক চিলতে হাসি, উপহার পেল মেঘনা পাড়ের মানতা সম্প্রদায়

    ভাসমান জীবনের ঈদ আনন্দে এক চিলতে হাসি, উপহার পেল মেঘনা পাড়ের মানতা সম্প্রদায়

    ২৭ মে ২০২৬, ২৩:৪৮

    কুষ্টিয়ায় নছিমনের ধাক্কায় ঝালমুড়ি বিক্রেতা নিহত

    কুষ্টিয়ায় নছিমনের ধাক্কায় ঝালমুড়ি বিক্রেতা নিহত

    ২৮ মে ২০২৬, ০০:১০

    ঈদের আনন্দে বাগড়া দিতে পারে বৃষ্টি

    ঈদের আনন্দে বাগড়া দিতে পারে বৃষ্টি

    ২৭ মে ২০২৬, ২৩:৩১

    কোরবানির পশু কে জবাই করা উত্তম?

    কোরবানির পশু কে জবাই করা উত্তম?

    ২৮ মে ২০২৬, ০০:১৭

    যে ভুলে নষ্ট হতে পারে কোরবানি

    যে ভুলে নষ্ট হতে পারে কোরবানি

    ২৮ মে ২০২৬, ০০:০৬

    'বুঝিনি বাবা মারা যাবে'— গেম খেলার বারণে বাবাকে পিটিয়ে মারল ছেলে

    'বুঝিনি বাবা মারা যাবে'— গেম খেলার বারণে বাবাকে পিটিয়ে মারল ছেলে

    ২৭ মে ২০২৬, ২৩:৩৯

    ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ যাচ্ছে জাতীয় চিড়িয়াখানায়

    ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ যাচ্ছে জাতীয় চিড়িয়াখানায়

    ২৭ মে ২০২৬, ২২:৫৬

    মাথার ওপর পলিথিনের ছাউনি, বৃষ্টি উপেক্ষা করেই ফুটপাতের সেলুনে ঈদের ব্যস্ততা

    মাথার ওপর পলিথিনের ছাউনি, বৃষ্টি উপেক্ষা করেই ফুটপাতের সেলুনে ঈদের ব্যস্ততা

    ২৭ মে ২০২৬, ২৩:৩০

    কোরবানির আগে শরিকদের নাম উচ্চারণ কি জরুরি?

    কোরবানির আগে শরিকদের নাম উচ্চারণ কি জরুরি?

    ২৮ মে ২০২৬, ০০:২৫

    কোরবানির জবাইয়ে দ্বিতীয় ব্যক্তির সহায়তা, যা জানা জরুরি

    কোরবানির জবাইয়ে দ্বিতীয় ব্যক্তির সহায়তা, যা জানা জরুরি

    ২৮ মে ২০২৬, ০০:৩৬

    সুন্দর, মানবিক ও কল্যাণমুখী সমাজ গঠনে হতে হবে ঐক্যবদ্ধ

    সুন্দর, মানবিক ও কল্যাণমুখী সমাজ গঠনে হতে হবে ঐক্যবদ্ধ

    ২৮ মে ২০২৬, ০০:৩৬

    শেষ সময়ে ২০ থেকে ৫০ হাজার টাকা কম দামে মিলছে কোরবানির গরু

    শেষ সময়ে ২০ থেকে ৫০ হাজার টাকা কম দামে মিলছে কোরবানির গরু

    ২৭ মে ২০২৬, ২২:২৪

    advertiseadvertise