Agamir Somoy E-Paper
বুধবার, ২৭ মে, ২০২৬
আগামীর সময়
সুনীল নিজেই ‘ভ্রাম্যমাণ লাইব্রেরি’
বুধবার, ২৭ মে, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় রাজধানী

শেষ সময়ে ২০ থেকে ৫০ হাজার টাকা কম দামে মিলছে কোরবানির গরু

  • বিক্রি নিয়ে সন্তুষ্ট ইজারাদাররা
  • পশু নিয়ে অন্য হাটে ছুটছেন ব্যবসায়ীরা
শম্পা বিশ্বাস
শম্পা বিশ্বাস
agamir somoy
প্রকাশ: ২৭ মে ২০২৬, ২২:২৪
শেষ সময়ে ২০ থেকে ৫০ হাজার টাকা কম দামে মিলছে কোরবানির গরু

ছবি: আগামীর সময়

রাত পোহালেই কোরবানি। কিন্তু এখনো রাজধানীর বেশির ভাগ হাটে অনেক পশু অবিক্রীত রয়ে গেছে। বুধবার সন্ধ্যায় গাবতলী, দিয়াবাড়ি ও তেজগাঁও হাটে গিয়ে এমন চিত্র দেখা গেছে। আবার যেসব পশু বিক্রি হচ্ছে, সেগুলোর দামও কম।

পশুর হাটের এমন চিত্রের জন্য ব্যবসায়ীরা বৃষ্টিকে দায়ী করছেন। গত তিন দিনের থেমে থেমে ভারি বৃষ্টির ফলে কোরবানির পশুর হাটগুলোতে এখন হাঁটুসমান কাদা। এতে ক্রেতার সংখ্যা কমেছে। অথচ শেষ সময়ে পশু বিক্রির হার বাড়বে বলে আশা করছিলেন তারা। আবার বৃষ্টির কারণে গরু-ছাগল ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে। ফলে কেউ কেউ কম দামেই দ্রুত পশু বিক্রি করে দিচ্ছেন।

তেজগাঁও হাটে গরু নিয়ে আসা কামরুল হাসান আগামীর সময়কে জানিয়েছেন, হাটে অতিরিক্ত পশু ওঠায় এবার অবিক্রীত পশুর সংখ্যা অনেক। প্রতিটি গরুতে ৩০ হাজার টাকা করে আটটি গরুতে মোট ২ লাখ ৪০ হাজার টাকা লোকসান দিয়ে পশু বিক্রি করেছেন তিনি। আরেক ব্যবসায়ী কুষ্টিয়া থেকে ১৫টি গরু এনে মাত্র সাতটি বিক্রি করতে পেরেছেন। বাকি আটটি নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দেওয়ার প্রস্তুতি নিয়েছেন তিনি। তিনি জানান, লোকসানে বিক্রির চেয়ে খামারে ফেরত নিয়ে যাওয়াই সমীচীন মনে করছেন।

তেজগাঁও হাটের ইজারাদার আমিনুল ইসলাম মোট পশুর ৬০ শতাংশ বিক্রির তথ্য জানিয়ে আগামীর সময়কে বললেন, দুপুরের পর থেকেই তিনি ব্যবসায়ীদের পশু নিয়ে ফেরত যাওয়ার অনুমতি দিয়েছেন। সন্ধ্যার আগে কেউ কেউ পশু নিয়ে অন্য হাটে চলে গেছেন বলেও উল্লেখ করেন তিনি।

হাটে পশু বিক্রির হার কম কি না জানতে চাইলে আমিনুল ইসলাম জানালেন, এবার বিক্রি তেমন খারাপ হয়নি। শুরুতে ব্যবসায়ীরা ভালো লাভও করেছেন। তবে কিছু ব্যবসায়ী হাটের প্রথম দিকে বেশি লাভের আশায় পশু বিক্রি করেননি। এখন তারাই পশু নিয়ে ফেরত যেতে বাধ্য হচ্ছেন।

শুরুর দিকে দিয়াবাড়ির হাটেও এবার পশু বিক্রি ভালো হয়েছে। তবে এখন হাটটিতে পানির দামে পশু বিক্রি হচ্ছে। ইজারার সঙ্গে যুক্ত এক ব্যক্তি জানান, পশুর হাটের প্রথম তিন দিন বিক্রেতারা বেশ ভালো লাভ করেছেন। কিন্তু বৈরী আবহাওয়া এবং পর্যাপ্ত পশু সরবরাহ থাকায় শেষ সময়ে দাম পড়তে শুরু করে। বৃষ্টি, কাদা ও পানিতে ক্রেতার পাশাপাশি পশুও কাহিল হয়ে পড়েছে। এই অবস্থায় কম দামে পশু বিক্রি করতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা।

এদিকে সন্ধ্যার পর হাটে আসা ক্রেতারা পশুর দাম কমায় সন্তুষ্ট। দরদাম করে আগের চেয়ে ২০ থেকে ৫০ হাজার টাকা কমে মাঝারি আকারের গরু কিনতে দেখা গেছে কিছু ক্রেতাকে। রামপুরার মাসুম খান নামের এক ক্রেতা আগামীর সময়কে জানান, গত কয়েক দিনের তুলনায় প্রতি লাখে ২০ থেকে ২৫ হাজার টাকা কমে গরু বিক্রি হচ্ছে।

শেষ সময়ে পশুর দাম কমলেও ঈদের দিনেও কিছু পশু বিক্রি হতে পারে। এবার ঢাকার দুই সিটি করপোরেশনে মোট ২৩টি অস্থায়ী পশুর হাট বসেছে। এর মধ্যে দক্ষিণ সিটিতে ১১টি এবং উত্তর সিটিতে ১২টি হাট রয়েছে।

    শেয়ার করুন:
    ২৪ ঘণ্টা বিদ্যুৎহীন রৌমারী-রাজিবপুর, দুর্ভোগে হাজারো মানুষ

    ২৪ ঘণ্টা বিদ্যুৎহীন রৌমারী-রাজিবপুর, দুর্ভোগে হাজারো মানুষ

    ২৭ মে ২০২৬, ০০:১১

    প্রাণের ঝুঁকি নিয়েই ট্রাকে বাড়ি ফিরছেন অনেকে

    প্রাণের ঝুঁকি নিয়েই ট্রাকে বাড়ি ফিরছেন অনেকে

    ২৬ মে ২০২৬, ২৩:৪০

    হোমনায় ২০ কেজি গাঁজাসহ আটক ১, প্রাইভেটকার জব্দ

    হোমনায় ২০ কেজি গাঁজাসহ আটক ১, প্রাইভেটকার জব্দ

    ২৬ মে ২০২৬, ২৩:১৮

    দিঘি থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

    দিঘি থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

    ২৭ মে ২০২৬, ০০:৫২

    যৌথবাহিনীর ক্যাম্পে হামলা ঘিরে বাড়ছে প্রশ্ন

    যৌথবাহিনীর ক্যাম্পে হামলা ঘিরে বাড়ছে প্রশ্ন

    ২৭ মে ২০২৬, ০১:৫৬

    ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার শঙ্কা

    ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার শঙ্কা

    ২৬ মে ২০২৬, ২৩:০২

    সরাইলে ২৬০ রকম চা বানিয়ে চমক দেখালেন আশিক

    সরাইলে ২৬০ রকম চা বানিয়ে চমক দেখালেন আশিক

    ২৬ মে ২০২৬, ২১:৪৮

    ভোগড়া বাইপাস থেকে ২৫ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা

    ভোগড়া বাইপাস থেকে ২৫ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা

    ২৬ মে ২০২৬, ২২:৩৭

    ঈদযাত্রায় ট্রাক উল্টে ১৫ জনের মৃত্যু, ক্ষতিপূরণ দাবি ক্ষেতমজুর সমিতির

    ঈদযাত্রায় ট্রাক উল্টে ১৫ জনের মৃত্যু, ক্ষতিপূরণ দাবি ক্ষেতমজুর সমিতির

    ২৬ মে ২০২৬, ২১:৫৮

    আ. লীগের অফিস থেকে হেরোইনসহ তরুণী গ্রেপ্তার

    আ. লীগের অফিস থেকে হেরোইনসহ তরুণী গ্রেপ্তার

    ২৬ মে ২০২৬, ২২:৫৪

    সুনীল নিজেই ‘ভ্রাম্যমাণ লাইব্রেরি’

    সুনীল নিজেই ‘ভ্রাম্যমাণ লাইব্রেরি’

    ২৬ মে ২০২৬, ০৩:৫৫

    একজনের হাম ছড়াতে পারে আরও ১২ থেকে ১৮ জনে

    একজনের হাম ছড়াতে পারে আরও ১২ থেকে ১৮ জনে

    ২৭ মে ২০২৬, ০৭:১৪

    আর্জেন্টিনার ‘পরিপক্ক’ এনজো তৈরি বিশ্বকাপের জন্য

    আর্জেন্টিনার ‘পরিপক্ক’ এনজো তৈরি বিশ্বকাপের জন্য

    ২৭ মে ২০২৬, ০১:২০

    নিরাপত্তা শঙ্কায় মতিঝিলের কার্যালয় বন্ধ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

    নিরাপত্তা শঙ্কায় মতিঝিলের কার্যালয় বন্ধ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

    ২৭ মে ২০২৬, ০১:৩২

    সাইডলাইনের সেই শিক্ষিকাকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার

    সাইডলাইনের সেই শিক্ষিকাকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার

    ২৬ মে ২০২৬, ২২:০৮

    advertiseadvertise