Agamir Somoy E-Paper
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে আমিনুলের কৃষিসেবা
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ঈদযাত্রা

ভোগড়া বাইপাস থেকে ২৫ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
agamir somoy
প্রকাশ: ২৬ মে ২০২৬, ২২:৩৭
ভোগড়া বাইপাস থেকে ২৫ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা

ছবি: আগামীর সময়

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি, সড়কে পানি জমে থাকা এবং অতিরিক্ত যানবাহনের চাপে গাজীপুরের বিভিন্ন এলাকায় ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয়েছে যাত্রীদের। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নারী, শিশু ও বৃদ্ধরা।

মঙ্গলবার (২৬ মে) রাত ৮টার দিকে গাজীপুরের ভোগড়া বাইপাস মোড় থেকে কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার দীর্ঘ যানজট দেখা যায়। এ পথ অতিক্রম করতে যাত্রীদের প্রায় চার ঘণ্টা সময় লেগেছে। একই সময়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার এলাকায় ধীরগতির যান চলাচল ও যানজটের সৃষ্টি হয়। এছাড়া ময়মনসিংহ থেকে ঢাকাগামী লেনে পোড়াবাড়ি থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে তীব্র যানজট ছিল।

পুলিশ জানায়, সকাল থেকে বৃষ্টির কারণে অনেকে দুপুরের পর ঘর থেকে বের হন। এতে একসঙ্গে বিপুল সংখ্যক যাত্রী ও যানবাহন সড়কে নামায় চাপ বেড়ে যায়।

নীলফামারীগামী যাত্রী সাখাওয়াত হোসেন জানান, দুপুর ২টার দিকে ভোগড়া বাইপাস থেকে বাসে উঠলেও সন্ধ্যা ৬টায় চন্দ্রা মোড়ে পৌঁছেছেন। বাকি পথ কত সময় লাগবে, তা নিয়ে অনিশ্চয়তায় তিনি।

রংপুরগামী যাত্রী সেলিনা আক্তার বললেন, দুই সন্তানকে নিয়ে বিকেল ৩টায় বাসে উঠেছিলেন। সন্ধ্যা ৭টা পর্যন্ত চন্দ্রায় পৌঁছাতে পারেননি। দীর্ঘ সময় আটকে থাকায় শিশুরা অতিষ্ঠ হয়ে পড়েছে।

ঢাকাগামী বাসচালক শফিকুল ইসলাম উল্লেখ করেন, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী বাস দ্রুত ছাড়লেও যাত্রী নামিয়ে ফেরা বাসগুলো ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকছে। এতে সময়মতো বাস ঢাকায় ফিরতে না পারলে পরিবহন সংকট আরও বাড়তে পারে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল। গণপরিবহনের তীব্র চাপের পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও পাওয়া গেছে। অনেক যাত্রী বাধ্য হয়ে ট্রাক, পিকআপ ও মোটরসাইকেলে করে বাড়ির পথে রওনা হয়েছেন।

ঝুঁকি নিয়ে খোলা ট্রাক ও গরুবাহী খালি ট্রাকে যাত্রী পরিবহন করতেও দেখা গেছে। অনেকের অভিযোগ, এসব দেখেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কার্যকর ব্যবস্থা নিচ্ছেন না।

স্থানীয়দের ভাষ্য, কালিয়াকৈর চন্দ্রা উত্তরবঙ্গের ২৫ জেলার মানুষের অন্যতম প্রবেশদ্বার। এলাকায় কয়েকশ শিল্পকারখানা থাকায় ঈদকে কেন্দ্র করে যাত্রীর চাপ কয়েকগুণ বেড়েছে। বৃষ্টির কারণে দেরিতে বের হওয়া মানুষের ঢল পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা মন্তব্য করেন, মানুষ যেভাবেই পারুক এলাকা ছাড়ার চেষ্টা করছে। নিষেধাজ্ঞা মানছে না অনেকেই। বিশেষ করে স্বল্প আয়ের মানুষ ঝুঁকি নিয়ে ট্রাক ও পিকআপে যাতায়াত করছেন।

নাওজোড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম জানিয়েছেন, দুপুর থেকেই সড়কে যাত্রী ও যানবাহনের ব্যাপক চাপ রয়েছে। অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে এখনও কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

চন্দ্রা এলাকায় প্রায় ১ হাজার ২০০ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন বলে  জানান তিনি।

গাজীপুরঈদযাত্রাঘরমুখো মানুষ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

    প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

    ঢাকায় জরুরি অবতরণ করা উড়োজাহাজে রোগীর মৃত্যু যে কারণে

    ঢাকায় জরুরি অবতরণ করা উড়োজাহাজে রোগীর মৃত্যু যে কারণে

    বকেয়া বিল আদায়ে গিয়ে মারধরের শিকার পল্লীবিদ্যুতের ২ কর্মী

    বকেয়া বিল আদায়ে গিয়ে মারধরের শিকার পল্লীবিদ্যুতের ২ কর্মী

    টুপটুপ রিসোর্টের মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা

    টুপটুপ রিসোর্টের মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা

    আগুনে ছাই বোনের বিয়ের জন্য জমানো ৭ লাখ টাকা

    আগুনে ছাই বোনের বিয়ের জন্য জমানো ৭ লাখ টাকা

    বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার

    বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার

    সচিব পর্যায়ে বড় রদবদল

    সচিব পর্যায়ে বড় রদবদল

    চিকিৎসাসেবায় মেশিন লার্নিং

    চিকিৎসাসেবায় মেশিন লার্নিং

    দলীয় পদ ছাড়ছেন না ভিসিরা, আছেন কমিটিতে-শিক্ষক সংগঠনে

    দলীয় পদ ছাড়ছেন না ভিসিরা, আছেন কমিটিতে-শিক্ষক সংগঠনে

    একই আঙিনায় মন্দির-মসজিদ, ৫৬ বছর ধরে সম্প্রীতির বন্ধনে দুর্গাপূজা

    একই আঙিনায় মন্দির-মসজিদ, ৫৬ বছর ধরে সম্প্রীতির বন্ধনে দুর্গাপূজা

    ‘স্বামীর নির্যাতন সইতে না পাইরা আমার পথ বাইছা নিলাম’

    ‘স্বামীর নির্যাতন সইতে না পাইরা আমার পথ বাইছা নিলাম’

    অনুতপ্ত নন গ্রেপ্তার আমিনী

    অনুতপ্ত নন গ্রেপ্তার আমিনী

    যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে হেনস্তার শিকার ভারতীয় গায়িকা ইমন চক্রবর্তী

    যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে হেনস্তার শিকার ভারতীয় গায়িকা ইমন চক্রবর্তী

    ৫৩ বছর ধরে ধর্মীয় শিক্ষার আলো ছড়াচ্ছেন ফেনীর আমান হুজুর

    ৫৩ বছর ধরে ধর্মীয় শিক্ষার আলো ছড়াচ্ছেন ফেনীর আমান হুজুর

    শেয়ারবাজারে স্থিতিশীলতায় ৫ হাজার কোটি টাকা সহায়তার দাবি

    শেয়ারবাজারে স্থিতিশীলতায় ৫ হাজার কোটি টাকা সহায়তার দাবি