Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

২৪ ঘণ্টা বিদ্যুৎহীন রৌমারী-রাজিবপুর, দুর্ভোগে হাজারো মানুষ

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৭ মে ২০২৬, ০০:১১
২৪ ঘণ্টা বিদ্যুৎহীন রৌমারী-রাজিবপুর, দুর্ভোগে হাজারো মানুষ

সংগৃহীত ছবি

কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর উপজেলায় টানা প্রায় ২৪ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় চরম দুর্ভোগে পড়েছেন হাজারো গ্রাহক। বিদ্যুৎ না থাকায় মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট ও ওয়াইফাই সেবাও প্রায় অচল হয়ে পড়ে। এতে জরুরি যোগাযোগ ব্যাহত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

সোমবার রাত ৯টা থেকে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৮টা পর্যন্ত দুই উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। পরে রাত ৯টার দিকে অল্প সময়ের জন্য বিদ্যুৎ এলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি।

দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েন ব্যাটারিচালিত যানবাহনের চালকেরা। অটোভ্যানচালক আব্দুল করিম বলেন, ‘কারেন্ট না থাকায় ব্যাটারি চার্জ দিতে পারছি না। গাড়ি নিয়ে বের হতেও পারছি না। সামনে ঈদ, এই সময়ে আয়-রোজগারের কথা থাকলেও এখন বসে থাকতে হচ্ছে।’

স্থানীয় বাসিন্দা জিয়াউর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘গত কয়েকদিন ধরেই দিনে-রাতে মিলিয়ে খুব অল্প সময় বিদ্যুৎ পাচ্ছি। সেটাও বারবার চলে যাচ্ছে। অথচ মাস শেষে অতিরিক্ত বিল গুনতে হচ্ছে।’

ঢাকা থেকে ঈদের ছুটিতে বাড়ি ফেরা মামুন বলেন, ‘বাস থেকে নেমে দেখি কোনো অটোগাড়ি নেই। বউ-বাচ্চা নিয়ে হেঁটে বাড়ির পথে রওনা হলাম।’

বিদ্যুৎ বিভ্রাটের কারণে বিভিন্ন মোবাইল অপারেটরের নেটওয়ার্ক সেবাও বন্ধ হয়ে যায়। ফলে স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে ভোগান্তিতে পড়েন অনেকেই।

জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির রৌমারী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. দেলোয়ার হোসেন জানান, ঝড়-বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে গাছ পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে যায়। কয়েকটি স্থানে খুঁটিও ভেঙে পড়ে। তিনি উল্লেখ করেন, প্রায় ১০০ কিলোমিটার দূর থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয় রৌমারী ও রাজিবপুরে। ফলে ছোট-বড় প্রাকৃতিক দুর্যোগেও লাইন ক্ষতিগ্রস্ত হলে বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ। তার ভাষ্য, এ অঞ্চলে একটি সাবস্টেশন থাকলে হয়তো এতটা দুর্ভোগ পোহাতে হতো না।

কুড়িগ্রামবিদ্যুৎ বিপর্যয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি