Agamir Somoy E-Paper
বুধবার, ২৭ মে, ২০২৬
আগামীর সময়
সুনীল নিজেই ‘ভ্রাম্যমাণ লাইব্রেরি’
বুধবার, ২৭ মে, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় স্বাস্থ্য

একজনের হাম ছড়াতে পারে আরও ১২ থেকে ১৮ জনে

  • অস্থায়ী হাসপাতাল কমাতে পারে মৃত্যু
মুসলিমা জাহান সেতু
মুসলিমা জাহান সেতু
agamir somoy
প্রকাশ: ২৭ মে ২০২৬, ০৭:১৪
একজনের হাম ছড়াতে পারে আরও ১২ থেকে ১৮ জনে

গ্রাফিকস: আগামীর সময়

হাম অত্যন্ত সংক্রামক রোগ। একজন হামে আক্রান্ত ব্যক্তি থেকে আরও ১২ থেকে ১৮ জনের মধ্যে সংক্রমণ ছড়াতে পারে। আসন্ন ঈদে মানুষের চলাচল ও সামাজিক মেলামেশা বাড়লে সংক্রমণ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন জনস্বাস্থ্যবিদরা। তাঁদের মতে, শুধু হাসপাতালনির্ভর চিকিৎসা দিয়ে এখন আর হামের রোগীদের সামাল দেওয়া সম্ভব নয়। মৃত্যু কমাতে হলে কমিউনিটি পর্যায়ে দ্রুত অস্থায়ী হাসপাতাল গড়ে তুলতে হবে। একই সঙ্গে কোনো ব্যক্তি বা শিশুর জ্বর দেখা দিলেই তাকে দ্রুত আইসোলেশনে নেওয়ার ব্যবস্থা করতে হবে।

দেশে হামের সংক্রমণ পরিস্থিতি এখন মহামারী পর্যায়ে পৌঁছেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আক্রান্তের পাশাপাশি মৃতের সংখ্যাও লাফিয়ে বাড়ছে। চলতি মাসে প্রতিদিন গড়ে ১৫ শিশুর মৃত্যু হচ্ছে, যা গত মাসে ছিল ৯ জন। জনস্বাস্থ্যবিদদের মতে, অন্য দেশের তুলনায় বাংলাদেশে হামে শিশুমৃত্যুর হার বেশি। সংক্রমণ পুরোপুরি ঠেকানো এখন কঠিন। তাই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে শিশুমৃত্যু কমানোর ওপর।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মুশতাক হোসেনের মতে, হাম মহামারী পর্যায়ে চলে গেছে। সংক্রমণ হবেই। এখন মূল লক্ষ্য হওয়া উচিত, আক্রান্ত হলেও যেন মৃত্যু না হয়। এ জন্য রোগী সংকটাপন্ন হওয়ার আগেই চিকিৎসার আওতায় আনতে হবে।

মুশতাক হোসেন বলছেন, হামে শিশুমৃত্যুর বড় কারণ অপুষ্টি। গ্রাম ও শহরের দরিদ্র, ভাসমান এবং বস্তি এলাকার শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। এসব পরিবারের অনেকের পক্ষেই ঘরে আলাদা করে আইসোলেশনের ব্যবস্থা করা সম্ভব নয়। তাই হাসপাতালসংলগ্ন এলাকায় তাঁবু গেড়ে অস্থায়ী হাসপাতাল তৈরি করা যেতে পারে। এতে রোগীরা দ্রুত চিকিৎসা পাবে, একই সঙ্গে মূল হাসপাতালের ওপর চাপও কমবে।

রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ১০ দিন ভর্তি থেকে হামের চিকিৎসা নিয়েছে ১০ মাস বয়সী মোহাম্মদ বায়েজিদ। একই সময়ে তার দুই বড় ভাইবোন সিরাজগঞ্জ সদর হাসপাতালে একই রোগের চিকিৎসা নিয়েছে। বায়েজিদের মা খাদিজা বেগম বলেন, প্রথমে বায়েজিদের হাম হয়। এরপর তার দুই ছেলেমেয়েও আক্রান্ত হয়। হাম যে ছোঁয়াচে, তা তিনি জানতেন না। দুই শহরে সন্তানদের চিকিৎসা করাতে গিয়ে তাঁদের হিমশিম খেতে হয়েছে। খরচও হয়েছে অনেক।

চার দশকের বেশি সময় ধরে জনস্বাস্থ্য বিষয়ে কাজ করা মোহাম্মদ ইকবাল জানালেন, অস্থায়ী হাসপাতাল তাঁবু গেড়ে করা যেতে পারে। এ ক্ষেত্রে আইসিডিডিআর’বির অভিজ্ঞতা কাজে লাগানো সম্ভব। পাশাপাশি দেশের কমিউনিটি সেন্টার, বড় খালি ভবন বা মার্কেটেও অস্থায়ী হাসপাতাল গড়ে তোলা যেতে পারে, যেখানে আক্রান্তদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দেওয়া যাবে।

জনস্বাস্থ্যবিদরা বলছেন, ঈদের আগে ও পরে সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে এখনই জরুরি প্রস্তুতি নিতে হবে। কমিউনিটি পর্যায়ে দ্রুত রোগী শনাক্ত, আইসোলেশন, চিকিৎসা ও পুষ্টিসহায়তা নিশ্চিত করা গেলে হামে শিশুমৃত্যু কমানো সম্ভব হবে।

ঈদশিশুহাম
    শেয়ার করুন:
    প্রাণের ঝুঁকি নিয়েই ট্রাকে বাড়ি ফিরছেন অনেকে

    প্রাণের ঝুঁকি নিয়েই ট্রাকে বাড়ি ফিরছেন অনেকে

    ২৬ মে ২০২৬, ২৩:৪০

    ২৪ ঘণ্টা বিদ্যুৎহীন রৌমারী-রাজিবপুর, দুর্ভোগে হাজারো মানুষ

    ২৪ ঘণ্টা বিদ্যুৎহীন রৌমারী-রাজিবপুর, দুর্ভোগে হাজারো মানুষ

    ২৭ মে ২০২৬, ০০:১১

    হোমনায় ২০ কেজি গাঁজাসহ আটক ১, প্রাইভেটকার জব্দ

    হোমনায় ২০ কেজি গাঁজাসহ আটক ১, প্রাইভেটকার জব্দ

    ২৬ মে ২০২৬, ২৩:১৮

    ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার শঙ্কা

    ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার শঙ্কা

    ২৬ মে ২০২৬, ২৩:০২

    দিঘি থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

    দিঘি থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

    ২৭ মে ২০২৬, ০০:৫২

    যৌথবাহিনীর ক্যাম্পে হামলা ঘিরে বাড়ছে প্রশ্ন

    যৌথবাহিনীর ক্যাম্পে হামলা ঘিরে বাড়ছে প্রশ্ন

    ২৭ মে ২০২৬, ০১:৫৬

    আ. লীগের অফিস থেকে হেরোইনসহ তরুণী গ্রেপ্তার

    আ. লীগের অফিস থেকে হেরোইনসহ তরুণী গ্রেপ্তার

    ২৬ মে ২০২৬, ২২:৫৪

    ভোগড়া বাইপাস থেকে ২৫ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা

    ভোগড়া বাইপাস থেকে ২৫ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা

    ২৬ মে ২০২৬, ২২:৩৭

    সরাইলে ২৬০ রকম চা বানিয়ে চমক দেখালেন আশিক

    সরাইলে ২৬০ রকম চা বানিয়ে চমক দেখালেন আশিক

    ২৬ মে ২০২৬, ২১:৪৮

    আর্জেন্টিনার ‘পরিপক্ক’ এনজো তৈরি বিশ্বকাপের জন্য

    আর্জেন্টিনার ‘পরিপক্ক’ এনজো তৈরি বিশ্বকাপের জন্য

    ২৭ মে ২০২৬, ০১:২০

    সাইডলাইনের সেই শিক্ষিকাকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার

    সাইডলাইনের সেই শিক্ষিকাকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার

    ২৬ মে ২০২৬, ২২:০৮

    নিরাপত্তা শঙ্কায় মতিঝিলের কার্যালয় বন্ধ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

    নিরাপত্তা শঙ্কায় মতিঝিলের কার্যালয় বন্ধ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

    ২৭ মে ২০২৬, ০১:৩২

    ঢাকার ১৬ স্থানে খাবার ও পোশাক বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ঢাকার ১৬ স্থানে খাবার ও পোশাক বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ২৬ মে ২০২৬, ২২:২০

    ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট

    ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট

    ২৭ মে ২০২৬, ০২:৩২

    ঈদযাত্রায় ট্রাক উল্টে ১৫ জনের মৃত্যু, ক্ষতিপূরণ দাবি ক্ষেতমজুর সমিতির

    ঈদযাত্রায় ট্রাক উল্টে ১৫ জনের মৃত্যু, ক্ষতিপূরণ দাবি ক্ষেতমজুর সমিতির

    ২৬ মে ২০২৬, ২১:৫৮

    advertiseadvertise