Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

ইরানের সরকার পরিবর্তনের ইঙ্গিত ট্রাম্পের

আল-জাজিরা
agamir somoy
প্রকাশ: ২৮ মে ২০২৬, ০১:০৮
ইরানের সরকার পরিবর্তনের ইঙ্গিত ট্রাম্পের

সংগৃহীত ছবি

ইরানের সঙ্গে চলমান আলোচনায় কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ‘রেজিম চেঞ্জ’ বা সরকার পরিবর্তনের কথাও উল্লেখ করেছেন তিনি। সতর্ক করেছেন, সমঝোতা না হলে নিজেই ‘কাজ শেষ করবে’ যুক্তরাষ্ট্র।

ওয়াশিংটনে মন্ত্রিসভার বৈঠকে এ মন্তব্য করেছেন ট্রাম্প। তিনি আরও বলেছেন, ‘ইরান নিয়ে এখন বিষয়গুলো বুঝে নিয়েছি আমরা। এটাকে বলা চলে রেজিম চেঞ্জ।’ তার দাবি, ‘খুব ভালো করছে’ যুক্তরাষ্ট্রের আলোচকরা, যদিও এখনো হয়নি চূড়ান্ত   কোনো সমঝোতা। ‘আমরা এখনই একটি ভালো চুক্তি করতে পারি, কিন্তু দারুণ কোনো চুক্তির জন্য হয়তো করতে হবে আরও অপেক্ষা।’

ইরানের সঙ্গে আলোচনার গতি এখনো বজায় আছে বলেও ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তিনি উল্লেখ করেছেন, ‘খুব করেই একটি চুক্তি করতে চাইছে তারা। যদিও সমঝোতায় পৌঁছুতে পারিনি। কেননা এতে সন্তুষ্ট নই আমরা, তবে আশা করি শিগগিরই হব। নইলে আমাদেরই শেষ করতে হবে বাকি কাজ।’ ট্রাম্প আরও দাবি করেছেন, ইরান ভেবেছিল সময়ক্ষেপণ করে তাকে চাপে ফেলতে পারবে, যদিও সেটি সম্ভব হয়নি।

হরমুজ প্রণালি নিয়েও কড়া অবস্থান তুলে ধরেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তিনি বলেছেন, ‘এটি নজরে রাখব আমরা, এর নিয়ন্ত্রণ নিতে পারবে না অন্য কেউ। এটাও আলোচনারই অংশ।’

ওমানের ভূমিকা প্রসঙ্গে ট্রাম্প বলেছেন, দেশটিকে ‘বাকি সবার মতো সহনশীল আচরণ করতে হবে, না হলে কঠোর ব্যবস্থা নিতে হবে আমাদের।’ একই সঙ্গে তিনি পুনর্ব্যক্ত করেছেন, তেহরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে এখনো কোনো আলোচনা করছে না ওয়াশিংটন।

এদিকে কূটনৈতিক সমাধানের পক্ষেই নিজেদের অবস্থান তুলে ধরেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও । সাংবাদিকদের তিনি বলেছেন, ‘কূটনীতিই সবসময় প্রথম বিকল্প। যদি কোনো চুক্তির সুযোগ থাকে, আমরা সেটিই চাই। কিছু অগ্রগতি হয়েছে এবং আগ্রহও দেখা যাচ্ছে। আগামী কয়েক ঘণ্টা ও দিনে বোঝা যাবে আরও অগ্রগতি সম্ভব কি না।’

তিনি আরও জানিয়েছেন, আলোচনার পথকেই অগ্রাধিকার দিচ্ছে ওয়াশিংটন, তবে প্রয়োজন হলে ট্রাম্পের সামনে রয়েছে ‘অন্য বিকল্পও’।

তবে ইরানি গণমাধ্যমে প্রকাশিত সম্ভাব্য সমঝোতা স্মারকের খবরকে ‘সম্পূর্ণ মনগড়া’ বলে উড়িয়ে দিয়েছে হোয়াইট হাউস। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ইরানের আশপাশ থেকে সামরিক উপস্থিতি কমাবে এবং নৌ অবরোধ প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র। বিনিময়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করবে এবং হরমুজ প্রণালির ব্যবস্থাপনায় ওমানের সঙ্গে সমন্বয় করবে ইরান।  

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার