সমরজিতের সঙ্গে জয়ার ‘মনঘুড়ি’
বিনোদন ডেস্ক

সমরজিৎ ও জয়া
‘মনঘুড়ি’। ফ্রান্সপ্রবাসী কণ্ঠশিল্পী জয়া বর্মণের প্রথম মৌলিক গান। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সমরজিৎ রায়। সমরজিতের ভেরিফায়েড ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পাশাপাশি অ্যাপল মিউজিক, স্পটিফাইসহ বিভিন্ন আন্তর্জাতিক ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্মে গত ৫ সেপ্টেম্বর এটি প্রকাশ পেয়েছে। গানের কথা লিখেছেন সঞ্জয় রায়। সুর ও সংগীতায়োজনে সমরজিৎ রায়। এর মিউজিক ভিডিওর কাজও শেষ হয়েছে।
প্রবাসে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে নিয়মিত গান শোনান জয়া। অন্য শিল্পীদের জনপ্রিয় গান কণ্ঠে তুলে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি পেয়েছেন তিনি। তার গায়কির ভিডিও ছড়িয়ে পড়েছে শ্রোতাদের মধ্যে।
সমরজিৎ রায়ও গানটি নিয়ে আশাবাদী। তিনি বললেন, ‘ভীষণ মিষ্টি কথা ও সুরের রোমান্টিক দ্বৈত কণ্ঠের এ গান আশা করছি সবারই পছন্দ হবে।’






