দেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লাকে জাতীয়ভাবে সম্মাননা দিচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আগামী ২৪ জুলাই রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সম্মাননা প্রদান ও তার একক সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।আজ মঙ্গলবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- বাংলা গানের পাশাপাশি উর্দু, হিন্দি, ইংরেজিসহ বিভিন্ন ভাষায় অসংখ্য জনপ্রিয় গান গেয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সংগীতকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন রুনা লায়লা। সংগীতে তার অসামান্য অবদান, দীর্ঘ শিল্পীজ...