লাতিন গ্র্যামিতে দিলজিতের ইতিহাস
বিনোদন ডেস্ক

দিলজিৎ দোসাঞ্জ
ভারতের পাঞ্জাবি তারকা দিলজিৎ দোসাঞ্জ লাতিন গ্র্যামি অ্যাওয়ার্ডসে সংগীত পরিবেশনের মাধ্যমে ইতিহাস গড়েছেন। লাতিন গ্র্যামিতে গান গাওয়া প্রথম ভারতীয় শিল্পী তিনি। পুয়ের্তো রিকোর তারকা ড্যাডি ইয়াঙ্কির সঙ্গে মঞ্চে পারফর্ম করেছেন ৪২ বছর বয়সী এই অভিনেতা-গায়ক।
অনুষ্ঠানে বর্ষসেরা ব্যক্তিত্বের সম্মাননা পেয়েছেন ড্যাডি ইয়াঙ্কি। এবারের লাতিন গ্র্যামি অ্যাওয়ার্ডসে স্প্যানিশ সংগীতশিল্পী রোজালিয়ার ‘লাক্স’ জিতেছে সেরা অ্যালবামের পুরস্কার। এর মধ্য দিয়ে প্রথম গায়িকা হিসেবে তিনবার পুরস্কারটি জয়ের রেকর্ড গড়লেন বার্সেলোনায় জন্ম নেওয়া এই তারকা।
আসরে মোট পাঁচটি পুরস্কার জিতেছেন রোজালিয়া। বর্ষসেরা রেকর্ডের পুরস্কারটি গেছে আর্জেন্টাইন গায়ক মিলো জের ‘নিনো’ গানের ঝুলিতে। এবারের আসরে চারটি পুরস্কার জিতেছেন ২০ বছর বয়সী এই শিল্পী।




