সর্বাধিক পুরস্কার জয়ের পথে টেইলর সুইফট
বিনোদন ডেস্ক

টেইলর সুইফট
এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস (ভিএমএ) ইতিহাসে সর্বাধিক পুরস্কারজয়ী শিল্পী হতে যাচ্ছেন টেইলর সুইফট। ২৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এবারের আয়োজনে প্রথমবারের মতো দেওয়া ‘আর্টিস্ট ডিরেক্টর অনারস’ সম্মাননা পাবেন সুইফট।
বর্তমানে বিয়ন্সের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ৩০টি ভিএমএ রয়েছে তার ঝুলিতে। নতুন সম্মাননা পাওয়ার পর সুইফটের এ পদক দাঁড়াবে ৩১টি। ফলে বিয়ন্সেকে ছাড়িয়ে ভিএমএ ইতিহাসে এককভাবে সর্বাধিক পুরস্কারজয়ী শিল্পী হবেন তিনি।
এদিকে এবারের আয়োজনে সর্বাধিক ১১টি মনোনয়ন পেয়েছেন ম্যাডোনা। নয়টি মনোনয়ন নিয়ে তার পরেই রয়েছেন সুইফট।




