Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

পর্দা উঠল টরন্টো চলচ্চিত্র উৎসবের

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪৯
শেয়ার করুন:
পর্দা উঠল টরন্টো চলচ্চিত্র উৎসবের

সংগৃহীত ছবি

৫১তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (টিআইএফএফ) গতকাল পর্দা উঠেছে। ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলা এবারের আয়োজনে বিভিন্ন বিভাগে নির্বাচিত হয়েছে ২৯৩টি চলচ্চিত্র।  উদ্বোধনী সিনেমা সিয়ান হেডারের ‘বিইং হিউম্যান’। পর্দা নামবে ইয়ান লানুয়েত তুরজোঁর ‘ভিলনেভ: দ্য রাইজ অব আ লেজেন্ড’ দিয়ে।


বাংলাদেশের উপস্থিতি

উৎসবের সেন্টারপিস বিভাগে জায়গা করে নিয়েছে বাংলাদেশের রুবাইয়াত হোসাইনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। ১৬ সেপ্টেম্বর বিকাল ৪টায় টিআইএফএফ লাইটবক্সের সিনেমা ৪-এ প্রথম প্রদর্শনী হবে। এরপর ১৭ ও ১৯ সেপ্টেম্বর আরও দুটি প্রদর্শনী রয়েছে। ১২ তারিখ ভেনিস চলচ্চিত্র উৎসব শেষে সিনেমার কলাকুশলীদের টরন্টোর উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।

প্রতিবন্ধিতা ও অন্তর্ভুক্তির গল্প

অস্কারজয়ী নির্মাতা  সিয়ান হেডারের ‘বিইং হিউম্যান’ সিনেমায় প্রতিবন্ধী অধিকার আন্দোলনের অগ্রদূত জুডিথ হিউম্যানের জীবন ও সংগ্রাম উঠে এসেছে। একই সঙ্গে ‘ম্যান ইন মোশন’, ‘রান টেরি রান’ ও ‘অনওয়ার্ডস অ্যান্ড সাইডওয়েজ’-এর মতো সিনেমায় উঠে এসেছে শারীরিক সীমাবদ্ধতা, অধিকার ও মানুষের লড়াই।

আরও পড়ুন

কভিডের পর বক্স অফিস কাঁপানো শীর্ষ ৯ বলিউড অভিনেতা

১১ সেপ্টেম্বর ২০২৬

গুরুত্বপূর্ণ বিভাগে আলোচিত

জনপ্রিয় বিভাগ মিডনাইট ম্যাডনেসের উদ্বোধনী সিনেমা জশুয়া জুলিয়ানোর ‘রিভার’। গালা ও স্পেশাল প্রেজেন্টেশন বিভাগে রয়েছে পরিচালক পিটার ফ্যারেলির ‘আই প্লে রকি’, ক্রিস রকের ‘মিস্টি গ্রিন’ ও ইওন সাং-হোর ‘প্যারাডাইস লস্ট’। অভিনয়ে ‘আলফা গ্যাং’-এ আছেন কেট ব্ল্যানচেট। ‘লাভ অব ইয়োর লাইফ’-এ রয়েছেন মার্গারেট কোয়ালি। ‘দ্য হাউজওয়াইফ’-এ অভিনয় করেছেন নাওমি ওয়াটস।


শুধু উৎসব নয়, বাজারও

এবারই প্রথম পূর্ণাঙ্গভাবে অনুষ্ঠিত হচ্ছে ‘টিআইএফএফ: দ্য মার্কেট’। এক হাজারের বেশি প্রতিনিধি নিয়ে টরন্টো কনভেনশন সেন্টারে প্রায় এক লাখ বর্গফুট জায়গা জুড়ে চলবে চলচ্চিত্র বাজারটি। শিল্পসংশ্লিষ্টদের জন্য এটি তৈরি করবে আন্তর্জাতিক ব্যবসা ও অংশীদারত্বের নতুন সুযোগ।

 

টিআইএফএফদ্য ডিফিকাল্ট ব্রাইডরঙিন সময়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    আল-আজহারে বাংলাদেশিসহ বিদেশি শিক্ষার্থীদের জন্য নানা সহায়তা

    আল-আজহারে বাংলাদেশিসহ বিদেশি শিক্ষার্থীদের জন্য নানা সহায়তা