Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
গরিবের ডাক্তার খুরশীদ আলম
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হলিউড

৩২ বছরের ছোট প্রেমিকাকে বিয়ে করলেন জিম ক্যারি

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১৯:৫৮
৩২ বছরের ছোট প্রেমিকাকে বিয়ে করলেন জিম ক্যারি

জিম ক্যারি ও মিন আহ

হলিউড অভিনেতা জিম ক্যারি আবারও বিয়ে করেছেন। দীর্ঘদিনের প্রেমিকা মিন আহকে বিয়ে করেছেন ৬৪ বছর বয়সী এই অভিনেতা। ৩০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ঘরোয়া ও ব্যক্তিগত এক অনুষ্ঠানে তাদের বিয়ে হয়েছে বলে জানিয়েছে বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম টিএমজেড। অভিনেতার সঙ্গে মিন আহর বয়সের ব্যবধান ৩২ বছর।

বিয়ের আগে জিম ক্যারি ও মিন আহ তাদের বাগদানের কোনো ঘোষণা দেননি। সম্পর্কের মতো বিয়ের বিষয়টিও তাঁরা রেখেছিলেন ব্যক্তিগত পরিসরে। মিন আহর সঙ্গে এটি জিম ক্যারির তৃতীয় বিয়ে।

এর আগে ১৯৮৭ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত মেলিসা ওমারের সঙ্গে সংসার করেছিলেন জিম ক্যারি। এরপর ১৯৯৬ সালে লরেন হলির সঙ্গে বিয়ে হয় তাঁর। তবে সেই দাম্পত্য টিকেছিল মাত্র আট মাস।

প্রতিবেদনে বলা হয়েছে, জিম ক্যারি ও ৩২ বছর বয়সী মিন আহ ২০২২ সাল থেকে সম্পর্কে রয়েছেন বলে ধারণা করা হয়। তবে তাদের সম্পর্কের বিষয়ে খুব বেশি তথ্য প্রকাশ্যে আসেনি। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্যারিসে অনুষ্ঠিত ৫১তম সিজার অ্যাওয়ার্ডসে প্রথমবার তাদের একসঙ্গে প্রকাশ্যে দেখা যায়।

আরও পড়ুন

সুইমিংপুলে ছেলের সঙ্গে আনন্দঘন মুহূর্তে পরীমনি

০১ অক্টোবর ২০২৬

অনুষ্ঠানে জিম ক্যারি সম্মানসূচক একটি পুরস্কার গ্রহণ করেন এবং ফরাসি ভাষায় বক্তব্য দেন। বক্তব্যের একপর্যায়ে তিনি তার পরিবার, মেয়ে জেন ও নাতি জ্যাকসনের পাশাপাশি মিন আহকে ‘আমার অসাধারণ সঙ্গী’ হিসেবে উল্লেখ করে ভালোবাসা প্রকাশ করেন।

জানা গেছে, লস অ্যাঞ্জেলেসে তাদের বিয়ের অনুষ্ঠানও ছিল বেশ ঘরোয়া। সেখানে পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা উপস্থিত ছিলেন। এদের মধ্যে জিম ক্যারির মেয়ে জেন ও নাতি জ্যাকসনও ছিলেন। মিন আহ পরেছিলেন স্ট্র্যাপলেস কালো গাউন এবং জিম ক্যারির পরনে ছিল ক্লাসিক টাক্সেডো।

বিয়ের বিষয়টি জিম ক্যারির অতীত মন্তব্যের কারণেও আলোচনায় এসেছে। ২০১৪ সালে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, দুইবার বিয়ের পর আর বিয়ের আসরে যাওয়ার কথা তিনি ভাবছেন না। তবে মিন আহর সঙ্গে সম্পর্ক তাঁর সেই অবস্থান বদলে দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন জিম ক্যারি। তাই বিয়ের খবরও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার আগেই লস অ্যাঞ্জেলেসের ছোট পরিসরের অনুষ্ঠানে নতুন জীবনের অধ্যায় শুরু করলেন তিনি।

জিম ক্যারিহলিউড অভিনেতা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে