হলিউডের অন্যতম জনপ্রিয় ও দীর্ঘস্থায়ী গুপ্তচর ফ্র্যাঞ্চাইজি ‘জেমস বন্ড’-এর পরবর্তী এজেন্ট ০০৭ কে হবেন, এই নিয়ে ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। ‘টোয়াইলাইট’ ও ‘দ্য ব্যাটম্যান’ খ্যাত ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসন হতে চলেছেন নতুন জেমস বন্ড। গত ১৬ নভেম্বর জেমস বন্ডের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হয়, যা বিশ্বজুড়ে বিনোদন অঙ্গনে দারুণ সাড়া ফেলেছে।এর মধ্য দিয়ে ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘নো টাইম টু ডাই’ সিনেমার মাধ্যমে জনপ্রিয় এই চরিত্র থেকে বিদায় নেওয়া ড্...