সুইমিংপুলে ছেলের সঙ্গে আনন্দঘন মুহূর্তে পরীমনি

ছেলে শাহীম মুহাম্মদ পূণ্যকে নিয়ে পরীমনি
ক্যামেরার ঝলমলে আলো আর তারকাখ্যাতির আড়ালে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনির সবচেয়ে বড় ও ভালোবাসার পরিচয় তিনি একজন মা। শত ব্যস্ততার মাঝেও সন্তানদের হাসিমুখেই খুঁজে পান জীবনের আসল প্রশান্তি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলে শাহীম মুহাম্মদ পূণ্যকে নিয়ে সুইমিংপুলের নীল জলে জলকেলিতে মেতে ওঠার একগুচ্ছ আবেগঘন ছবি শেয়ার করেছেন এই চিত্রনায়িকা।
শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, পূণ্যকে নিয়ে সুইমিংপুলে মেতে উঠেছেন নিবিড় খুনসুটি ও ভালোবাসায়। কখনো সন্তানের সঙ্গে হাসিমুখে সময় কাটানো, আবার কখনো পানিতে পরম নির্ভরতায় পূণ্যকে জড়িয়ে রাখা—মা-ছেলের এমন মিষ্টি মুহূর্ত অনুরাগী ও নেটিজেনদের হৃদয় ছুঁয়ে গেছে। কমেন্ট বক্সে বয়ে যাচ্ছে নেটিজেনদের প্রশংসার জোয়ার।
শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর ক্ষোভ বা আফসোসে গা না ভাসিয়ে সন্তানদের আঁকড়েই নতুন করে নিজের জীবন গুছিয়ে নিয়েছেন পরীমনি।
বড় ছেলে পূণ্য এবং পরবর্তীতে দত্তক নেওয়া কন্যাসন্তান সাফিয়া সুলতানা প্রিয়ম ও আরেক পুত্রসন্তান ঘিরেই এখন তার আবেগ ও স্বপ্নের পৃথিবী।
রুপালি পর্দার নানা বর্ণিল চরিত্রকে ছাপিয়ে বাস্তব জীবনের এই মাতৃত্বের রূপই পরীমনিকে ভক্তদের কাছে পৌঁছে দিয়েছে এক অন্য উচ্চতায়।






