Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ঢালিউড

জায়েদ খান

আমি দেশে থাকলে রিফাত চৌধুরীকে হাসপাতালের মেঝেতে থাকতে হতো না

agamir somoy
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫১
আমি দেশে থাকলে রিফাত চৌধুরীকে হাসপাতালের মেঝেতে থাকতে হতো না

অভিনেতা ও কবি রিফাত চৌধুরী ও চিত্রনায়ক জায়েদ খান (বাঁ দিক থেকে)

অসুস্থ অভিনেতা ও কবি রিফাত চৌধুরীর চিকিৎসায় আর্থিক সহায়তার হাত বাড়িয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। রিফাতের অসুস্থতার খবর সামনে আসার পর দেশের একজন টেলিভিশন সাংবাদিকের মাধ্যমে জায়েদ খান আর্থিক সহায়তা করেছেন।

জায়েদ খান আগামীর সময়কে বলেছেন, ‘আসলে রিফাত চৌধুরী একজন শিল্পী। তার এভাবে হাসপাতালে ভর্তি হবার খবর আমাকে স্পর্শ করেছে। আমি যুক্তরাষ্ট্রে থেকে কতটুকুই বা সহায়তা করতে পারি। হয়তো দেশে থাকলে রিফাত চৌধুরীর মতো অভিনেতা এভাবে হাসপাতলে পড়ে থাকতে হতো না। তার সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব আমি নিতাম।’

আরও পড়ুন

অভিনয় ও বয়স সম্পর্কে যে উত্তর দিলেন দীপা খন্দকার

২৪ সেপ্টেম্বর ২০২৬

এর আগে সামাজিক মাধ্যমে রিফাত চৌধুরীর অসুস্থতার খবর জানিয়ে তার পাশে দাঁড়ানোর আহ্বান জানান অভিনেতা চঞ্চল চৌধুরী। তিনি জানান, আর্থিক সংকটের কারণে রিফাতের যথাযথ চিকিৎসা করানো কঠিন হয়ে পড়েছে। এ সময় পরিচিতজন, সহকর্মী, ভক্ত ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর প্রতি তার চিকিৎসায় সহযোগিতার অনুরোধ করেন চঞ্চল।

রিফাতের পাশে দাঁড়িয়েছে অভিনয়শিল্পী সংঘও। সংগঠনটির পক্ষ থেকেও তাকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার সহযোগিতার হাত বাড়ালেন জায়েদ খান।

জানা গেছে, পা ও কোমরের সমস্যায় ভুগছেন রিফাত চৌধুরী। অসুস্থতার কারণে ঠিকমতো হাঁটাচলা করতে পারছেন না তিনি। গত ১৪ সেপ্টেম্বর চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন এ অভিনেতা।

আরও পড়ুন

অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির দায়ে এনসিপি নেতার কারাদণ্ড

২৪ সেপ্টেম্বর ২০২৬

হাসপাতালে ভর্তি হওয়ার পর শুরুতে ফ্লোরেই দিন কাটছিল তার। পরে একটি বেডের ব্যবস্থা হয়। রিফাতের দুরবস্থার খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হলে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।

দীর্ঘদিন ধরে অভিনয়ের পাশাপাশি কবিতা লেখার সঙ্গেও যুক্ত রিফাত চৌধুরী। তার চিকিৎসায় সহায়তার জন্য এরই মধ্যে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা এগিয়ে আসছেন।


জায়েদ খানরিফাত চৌধুরী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: