Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ঢালিউড

সিল্ক রোড চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পেলেন ইশতিয়াক আহমেদ জিহাদ

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১২:২৬
শেয়ার করুন:
সিল্ক রোড চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পেলেন ইশতিয়াক আহমেদ জিহাদ

নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ

আয়ারল্যান্ডের ডাবলিনে অনুষ্ঠিত ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার-শ্রেষ্ঠ পরিচালক’ অর্জন করেছেন বাংলাদেশের তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সাঁকোটা দুলছে’ এর জন্য তিনি এই আন্তর্জাতিক সম্মাননা লাভ করেন।

গত ৯ থেকে ১৫ নভেম্বর আয়ারল্যান্ডের ডাবলিনে উৎসবটি অনুষ্ঠিত হয়। উৎসবের সমাপনী দিন ১৫ নভেম্বর পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

৮০ মিনিট দৈর্ঘ্যের বাংলা ভাষার এই চলচ্চিত্রটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইশতিয়াক আহমেদ জিহাদ এবং প্রযোজনা করেছেন অভিনেতা মনোজ প্রামাণিক।

গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবনসংগ্রাম, স্বপ্ন ও মুক্তির আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি। পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থা, ধর্মীয় রক্ষণশীলতা, কুসংস্কার এবং সামাজিক বিধিনিষেধের বাস্তবতাকে এক স্বতন্ত্র ও কাব্যিক চলচ্চিত্রভাষায় তুলে ধরেছেন নির্মাতা।

বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান ‘মনপাচিত্র’ এবং জার্মানির ‘মোগাদর ফিল্ম’-এ যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘সাঁকোটা দুলছে’। সিনেমাটির সহযোগী প্রযোজক ক্রিস্টোফ থোকে, সহপ্রযোজক ফজলে হাসান শিশির এবং পরামর্শক প্রযোজক হিসেবে যুক্ত রয়েছেন আন্তর্জাতিক চলচ্চিত্র সমালোচক ও প্রোগ্রামার ডার্সি প্যাকুয়েট। চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন সামিউল করিম সুপ্তক।

চলচ্চিত্রটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সানজিদা আক্তার স্বর্ণা, তাহমিদা রহমান তৌহিদা, সুমাইয়া আক্তার, মুনসিফ মিম, অশোক বেপারী, পঙ্কজ পালিত, রবিউস সানিসহ আরও অনেকে।

চলতি বছর চীনের ২৮তম সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘এশিয়ান নিউ ট্যালেন্ট’ প্রতিযোগিতা বিভাগে বিশ্ব প্রিমিয়ারের মধ্য দিয়ে ‘সাঁকোটা দুলছে’র আন্তর্জাতিক যাত্রা শুরু হয়। এরপর থেকে বিশ্বজুড়ে একাধিক মর্যাদাপূর্ণ উৎসবে প্রশংসিত হওয়ার পাশাপাশি ছবিটি ইতোমধ্যে তিনটি আন্তর্জাতিক পুরস্কার জিতে নিয়েছে।

আরও পড়ুন

২৮ বছরের জাডেন স্মিথের সঙ্গে ৮২ বছরের মিশেল লামির প্রেম, আসল সত্য কী?

১৭ নভেম্বর ২০২৬

গোল্ডেন গোবলেট পুরস্কার (শ্রেষ্ঠ চিত্রগ্রহণ): ২৮তম সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, চীন। গোল্ডেন ক্রেন পুরস্কার (শ্রেষ্ঠ চিত্রগ্রহণ): ২৪তম আমুর অটাম আন্তর্জাতিক চলচ্চিত্র ও থিয়েটার উৎসব, রাশিয়া। বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার (শ্রেষ্ঠ পরিচালক): ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, আয়ারল্যান্ড।

পুরস্কার অর্জনের পাশাপাশি চলচ্চিত্রটি মিসরের ৪৭তম কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আন্তর্জাতিক সমালোচক সপ্তাহ, পোল্যান্ডের ৩৪তম এনার্গাক্যামেরিমেজ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দুটি প্রতিযোগিতা বিভাগ, বেলারুশের ৩২তম মিনস্ক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘লিস্তাপাদ’-এ ছয়টি বিভাগে মনোনয়ন এবং ইন্দোনেশিয়ার ২১তম জগজা-নেটপ্যাক এশিয়ান চলচ্চিত্র উৎসবের এশিয়ান পার্সপেক্টিভস বিভাগে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে।

২০১২ সালে প্রতিষ্ঠিত সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব প্রতিবছর আয়ারল্যান্ডে আয়োজিত হয়। ঐতিহাসিক সিল্ক রোডের সাংস্কৃতিক বিনিময় ও পারস্পরিক বোঝাপড়ার ঐতিহ্যকে ধারণ করে উৎসবটি বিশ্বের বিভিন্ন দেশের নির্মাতাদের মধ্যে যৌথ প্রযোজনা ও সহযোগিতার সেতুবন্ধ তৈরি করে।

উৎসবটির বিগত আসরগুলোতে আন্তর্জাতিকভাবে পরিচিত চলচ্চিত্র নির্মাতা বেলা তার, আবেল ফেরারা ও ক্লেয়ার দনিস এবং চিত্রগ্রাহক ভিত্তোরিও স্তোরারো ও মাহমুদ কালারির মতো চলচ্চিত্র ব্যক্তিত্ব অংশ নিয়েছেন।

ইশতিয়াক আহমেদ জিহাদসাঁকোটা দুলছেআন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়