মার্কিন নাগরিকের সঙ্গে পূজা চেরির বাগদানের গুঞ্জন
অনলাইন ডেস্ক

পূজা চেরি- ফেসবুক থেকে
আবারও আলোচনায় চিত্রনায়িকা পূজা চেরি। এবার গুঞ্জন তার ব্যক্তিগত জীবন নিয়ে। শোনা যাচ্ছে, বাংলাদেশি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিকের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন তিনি। ২০২৪ সালের শেষ দিকে তাদের বাগদান হয়।
পূজার ঘনিষ্ঠ একাধিক সূত্র গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত তিনি বা তার প্রতিনিধিদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। গুঞ্জন ছড়িয়ে পড়ার পর ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে কে সেই বিশেষ ব্যক্তি, যার সঙ্গে জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন পূজা?
তবে সেই সময়ও নিজের বাগদত্তার পরিচয় প্রকাশ করেননি এই অভিনেত্রী। ব্যক্তিগত বিষয় নিয়ে বরাবরই কিছুটা গোপনীয়তা বজায় রেখে চলেছেন পূজা।
শোবিজ অঙ্গনের অনেকের ধারণা, ব্যক্তিগত জীবনকে প্রচারের বাইরে রাখতেই এ বিষয়ে নীরব রয়েছেন পূজা। অভিনয় ক্যারিয়ার নিয়ে আলোচনায় থাকলেও নিজের ব্যক্তিগত সম্পর্কের বিষয়গুলো বরাবরই সীমিত পরিসরে রাখতে চেয়েছেন তিনি।
পূজার বাগদান বা সম্ভাব্য জীবনসঙ্গীর পরিচয় নিয়ে নানা আলোচনা চললেও, এখনো কোনো নির্ভরযোগ্য নিশ্চিত তথ্য প্রকাশ হয়নি। তাই নায়িকা বা তার পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। তবেই নিশ্চিত জানা যাবে বিষয়টি। এখন পর্যন্ত খবরটি গুঞ্জন হিসেবেই ধরা হবে।





