আবারও আলোচনায় চিত্রনায়িকা পূজা চেরি। এবার গুঞ্জন তার ব্যক্তিগত জীবন নিয়ে। শোনা যাচ্ছে, বাংলাদেশি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিকের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন তিনি। ২০২৪ সালের শেষ দিকে তাদের বাগদান হয়।পূজার ঘনিষ্ঠ একাধিক সূত্র গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত তিনি বা তার প্রতিনিধিদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। গুঞ্জন ছড়িয়ে পড়ার পর ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে কে সেই বিশেষ ব্যক্তি, যার সঙ্গে জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন পূজা?
আরও...