‘কন্ট্রাক্ট ম্যারেজ’ চলচ্চিত্রের মুক্তির অনুমতি বাতিল

অভিনেতা ও নির্মাতা হাসান জাহাঙ্গীর পরিচালিত সিনেমা ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর মুক্তির অনুমতি বাতিল করেছে হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি। অভিনেত্রী জেবা জান্নাত–এর লিখিত অভিযোগের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মাসুমা রহমান তানি বলছেন, শুরুতে চলচ্চিত্রটিকে সেন্সর ছাড়পত্র দেওয়া হয়েছিল। সে সময় এ নিয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। পরে জেবা জান্নাত লিখিত অভিযোগ করেন যে, তার সঙ্গে কাজটির জন্য নাটক হিসেবে চুক্তি করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে সেটিকে সিনেমা হিসেবে মুক্তির প্রস্তুতি নেওয়া হলে তিনি আপত্তি জানান। তার ভাষ্য, সিনেমার জন্য তার সঙ্গে কোনো চুক্তি হয়নি। সেই কারণেই মুক্তির অনুমতি বাতিল করা হয়েছে।
বিয়ে করেছেন মোরশেদ মিশু
১৩ মে ২০২৬
এর আগে একই প্রকল্প নিয়ে আপত্তি তুলেছিলেন অভিনেত্রী মৌসুমী। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রে এক ঘণ্টার নাটক হিসেবে কাজটির শুটিংয়ে অংশ নিয়েছিলেন। পরে সেটিকে টেলিফিল্ম করার কথা বলা হলেও সম্প্রতি তিনি জানতে পারেন, এটি সিনেমা হিসেবে মুক্তির প্রস্তুতি চলছে।
‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী, হাসান জাহাঙ্গীর ও জেবা জান্নাত।







