Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ঢালিউড

বিয়ে করেছেন মোরশেদ মিশু

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৩ মে ২০২৬, ১৫:১৬
বিয়ে করেছেন মোরশেদ মিশু

মোরশেদ মিশু ও তাহমিনা শিপা। ছবি-তানভীর আলি

জনপ্রিয় কার্টুনিস্ট ও বিনোদন ব্যক্তিত্ব মোরশেদ মিশু দীর্ঘ তিন বছরের প্রেমের সম্পর্কের পর বিয়ে করেছেন তার দীর্ঘদিনের সঙ্গী তাহমিনাকে। শিপা বর্তমানে কর্মরত আছেন একটি প্রতিষ্ঠানে ডাটা অ্যানালিস্ট হিসেবে।

মোর্শেদ মিশু করেন অভিনয়ও। গতকাল বিয়ের দিনই শাকিব খানের রকস্টার চলচ্চিত্রের একটি গান প্রকাশিত হয়েছে, যেখানে অভিনয় করেছেন মিশু।

ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে মসজিদ আল মুস্তফায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। চলতি বছরের নভেম্বর বা ডিসেম্বর মাসে বড় পরিসরে বিয়ের সংবর্ধনার আয়োজন করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

ছবি-তানভীর আলি

বিয়ের পর নিজের অনুভূতি প্রকাশ করে মিশু জানান, নিজের পছন্দের মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে তিনি ভীষণ আনন্দিত। তার ভাষ্য, ভালোবাসার মানুষকে বিয়ে করলে জীবনের সত্যিকারের সুখ অনুভব করা যায়।

প্রথম পরিচয়ের স্মৃতিও নিজের স্বভাবসুলভ রসিকতায় তুলে ধরেন তিনি। মিশুর ভাষ্য, এক বন্ধুর সঙ্গে দেখা করতে তিনি শিপার অফিসের নিচে গিয়েছিলেন। অফিসের জানালা দিয়ে তাকে দেখে শিপা বন্ধুকে জিজ্ঞেস করেছিলেন, “আপুরে, উনি কি সেই মোরশেদ মিশু না? যিনি কার্টুন আঁকেন আর ‘পেট কাটা শ’ করেছিলেন?”

বন্ধুটি শিপাকে তার সঙ্গে দেখা করার কথা বললেও শিপা নাকি প্রথমে রাজি হননি। তার ধারণা ছিল, সেলিব্রিটি হওয়ায় মিশু হয়তো বেশ ভাব নেবেন। পরে বন্ধু জানাল যে তিনি বেশ বন্ধুসুলভ মানুষ, তখন শিপা নিচে আসেন।

মিশু উল্লেখ করেন, প্রথম দেখাতেই তিনি শিপার প্রেমে পড়ে যান। এরপর বন্ধুর কাছে শিপার ইনস্টাগ্রাম আইডি চান। মজার বিষয় হলো, পুরো কথোপকথন শিপা নিজেই শুনে ফেলেছিলেন। পরে তিনিই ইনস্টাগ্রামে প্রথম মেসেজ পাঠান। সেখান থেকেই শুরু হয় তাদের ভালোবাসার গল্প।

মোরশদে মিশুকার্টুনিস্টরকস্টার
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise