Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ঢালিউড

কোন সাদকে ইঙ্গিত করলেন বাঁধন

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১৭:৪৪
কোন সাদকে ইঙ্গিত করলেন বাঁধন

বাঁধন

অভিনেত্রী আজমেরী হক বাঁধনের পুরুষবিদ্বেষী একটি মন্তব্য বিতর্কের জন্ম দিয়েছে। শুধু তাই নয়, সাদ নামের একজনের সঙ্গে তার চার বছরের সম্পর্ক ছিল বলে তিনি আরেকটি মন্তব্যে স্বীকার করেছেন। এরপরই ভক্ত ও নেটিজেনদের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে, তিনি কোন সাদকে ইঙ্গিত করেছেন?
এক পডকাস্টে বাস্তবে ভালোবাসার কেউ আছেন কিনা সঞ্চালকের এমন প্রশ্নের উত্তরে বাঁধন মন্তব্য করেন, ‘আমার মনে হয়, আমাদের দেশের ছেলেদের জেনেটিক্যালি একটা মিউটেশন হয়ে গেছে। যেটা শুধু বাঙালি ছেলেদের ক্ষেত্রে হয়। মানে ভয়ংকরভাবে বীভৎস সব চিন্তাভাবনা করে। আমার সঙ্গে যারা দেখা করে, স্পেশালি আমার মনে হয় তারা আরও বেশি ভয়ংকর।’

মঙ্গলবার ‘আলাপ’ নামের একটি প্ল্যাটফর্মে একটি পডকাস্টে ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রে অভিনয় ও জীবনযুদ্ধ নিয়ে কথা বলেন বাঁধন। তানিম নূর পরিচালিত ছবিটিতে শিক্ষামন্ত্রী আবুল খায়ের খানের স্ত্রী সুরমার ভূমিকায় অভিনয় করেছেন বাঁধন। শিক্ষামন্ত্রীর চরিত্রে দেখা গেছে চঞ্চল চৌধুরীকে।

পুরুষদের নিয়ে বাঁধনের এমন মন্তব্যের সমালোচনা করেছেন অনেকে। কবি, তরুণ চিন্তক ও ইউটিউবার সাদ রহমান আপত্তি জানিয়ে মঙ্গলবার দিবাগত রাতে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তার স্ট্যাটাসে বাঁধন মন্তব্য করেন, ‘আপনার নামের সঙ্গে মিল আছে এমন একজন ভীষণ ইন্টেলেকচুয়াল মানুষের সঙ্গে আমার চার বছরের সম্পর্ক ছিল। সে দারুণ প্রতিভাবান, কিন্তু একইসঙ্গে এই সোসাইটিরই একটি প্রোডাক্ট। সম্প্রতি এমন একজন মানুষের সঙ্গে আমার সম্পর্ক হলো, যাকে সোসাইটি খুব ‘ইন্টেলিজেন্ট’ বলে রেকমেন্ড করে। কিন্তু শেষ পর্যন্ত সবাই সেই পুরুষটাই। আপনি বা আপনার মতো অনেকের আমার এই কথায় কষ্ট লাগতে পারে। কিন্তু এটাও সত্যি, এই সোসাইটির অংশ হয়ে সত্যিকারের মানুষ হয়ে ওঠা খুবই কঠিন।’

কেউ কেউ মনে করেন, ‘রেহানা মরিয়ম নূর’ ছবির পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদের কথা বোঝাতে চেয়েছেন এই অভিনেত্রী। ২০২১ সালে ছবিটি কান চলচ্চিত্র উৎসবের আঁ সাঁর্তে রিগা বিভাগে নির্বাচিত হয়। এতে নাম ভূমিকায় অভিনয় করেন বাঁধন। তিনি, সাদ ও কারিগরি টিমের কয়েকজন সদস্য উৎসবে অংশ নেন।
সম্প্রতি আরও একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলে সাদ রহমানের ফেসবুক স্ট্যাটাসের মন্তব্যে জানিয়েছেন বাঁধন। তবে সেই ব্যক্তির নাম-পরিচয় উল্লেখ করেননি তিনি।

সে দারুণ প্রতিভাবান, কিন্তু একইসঙ্গে এই সোসাইটিরই একটি প্রোডাক্ট। সম্প্রতি এমন একজন মানুষের সঙ্গে আমার সম্পর্ক হলো, যাকে সোসাইটি খুব ‘ইন্টেলিজেন্ট’ বলে রেকমেন্ড করে। কিন্তু শেষ পর্যন্ত সবাই সেই পুরুষটাই।

অভিনেত্রীবাঁধনআজমেরী হক বাঁধন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!