Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ঢালিউড

থালাপতি বিজয়ের সঙ্গে কোথায় দেখা হয়েছিল নায়ক মান্নার?

agamir somoy
প্রকাশ: ১০ মে ২০২৬, ১২:৫০
শেয়ার করুন:
থালাপতি বিজয়ের সঙ্গে কোথায় দেখা হয়েছিল নায়ক মান্নার?

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক আসলাম তালুকদার মান্না এবং তামিল সিনেমার সুপারস্টার থালাপতি বিজয়-এর একটি ছবি ঘিরে সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা চলছে। ভাইরাল হওয়া ছবিটি বাস্তব নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি, তা নিয়ে বিভক্ত মত দেখা গেছে নেটিজেনদের মধ্যে।

ছবিতে দেখা যায়, মান্নার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন বিজয়। ছবি প্রকাশের পর অনেকে দাবি করেন, এটি বাস্তব কোনো মুহূর্ত নয়; বরং এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে।

তবে চলচ্চিত্র সংশ্লিষ্ট কয়েকজনের ভাষ্য, মান্নার বেশ কিছু সিনেমার পোস্ট-প্রোডাকশনের কাজ ভারতের চেন্নাইয়ের প্রসাদ ল্যাব ও এভিএম স্টুডিওতে হতো। ২০০৩-০৪ সালের দিকে ‘বাস্তব’, ‘মিনিস্টার’ ও ‘বীর সৈনিক’ সিনেমার কাজের সূত্রে তিনি চেন্নাইয়ে ছিলেন। সে সময় একই স্টুডিওতে বিজয়ের সিনেমার কাজও চলছিল। ফলে তাদের সাক্ষাৎ এবং একসঙ্গে ছবি তোলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আরও পড়ুন

সাবিকুন নাহারকে দ্বিতীয়বার তালাক দিলেন আবু ত্বহা আদনান

১০ মে ২০২৬

বিষয়টি নিয়ে মান্নার স্ত্রী শেলী মান্না নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি। তিনি মন্তব্য করেন, “সেসময় আমি চাকরি করতাম। অনেক আগের কথা, ঠিক মনে পড়ছে না। বিজয় থালাপতির সঙ্গে তার দেখা হতেও পারে। প্রায়ই তো ইন্ডিয়ায় বিভিন্ন অনুষ্ঠানে বা কাজে সে যেত। তবে নিশ্চিত করে বলতে পারছি না।”

অন্যদিকে মান্নার ছেলে সিয়াম ইলতেমাশ দাবি করেছেন, ছবিটি এআই দিয়ে তৈরি।

ছবি বিশ্লেষণকারী ওয়েবসাইট সাইটইঞ্জিনের তথ্যমতে, ছবিটিতে এআই ব্যবহারের সম্ভাবনা মাত্র ৩ শতাংশ। অর্থাৎ এটি বাস্তব ক্যামেরায় তোলা হওয়ার সম্ভাবনাই বেশি। আর জিরোজেপিটির বিশ্লেষণে ছবিটির ৫১ শতাংশ মৌলিক বলে উল্লেখ করা হয়েছে। পুরোনো ছবি হওয়ায় এতে আলো ও অন্যান্য সম্পাদনার কাজ থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

সম্প্রতি রাজনীতিতেও আলোচনায় রয়েছেন থালাপতি বিজয়। তামিলনাড়ুতে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে তার দল তামিলাগা ভেট্রি কাজাগাম। বিদুথালাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে) ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল)-এর সমর্থনে জোটের আসনসংখ্যা দাঁড়ায় ১২০-এ। সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ১১৮টি আসন। পরে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বিজয়।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ