সাবিকুন নাহারকে দ্বিতীয়বার তালাক দিলেন আবু ত্বহা আদনান

আবারও বিচ্ছেদ হয়েছে আলোচিত তরুণ ইসলামী বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তার স্ত্রী সাবিকুন্নাহার সারাহর। দ্বিতীয়বার বিয়ের মাত্র চার মাসের মাথায় তাদের সংসার ভেঙে গেছে।
শনিবার সারা বিষয়টি নিশ্চিত করেন। তার ভাষ্য, গত রমজানের চাঁদরাতেই তাদের চূড়ান্ত বিচ্ছেদ হয়। ওই দিন আবু ত্বহা আদনান তাকে তালাক দেন।
জানা গেছে, গত বছরের ২ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হন আবু ত্বহা আদনান ও সারাহ। তবে নতুন করে শুরু হওয়া সেই দাম্পত্য জীবনও দীর্ঘস্থায়ী হয়নি।
এর আগে দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে গত বছরের ২১ অক্টোবর প্রথমবার তাদের বিচ্ছেদ ঘটে। পরে দুই পরিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে পুনরায় বিয়ে করেন তারা। কিন্তু দ্বিতীয় দফার সংসারও শেষ পর্যন্ত টেকেনি।
আট দিন পর তিনি রংপুরে শ্বশুরবাড়িতে ফিরে আসেন। পরে পুলিশ জানায়, ব্যক্তিগত কারণে তিনি আত্মগোপনে ছিলেন এবং ঘটনাটির সঙ্গে কোনো অপরাধমূলক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।
নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক আলোচনা তৈরি হয়, যা তার পরিচিতি আরও বাড়িয়ে দেয়।





