Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

অমিতাভকে ভয় পেতেন পারভীন ববি, থানায়ও করেছিলেন অভিযোগ

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ১৩:০৪
অমিতাভকে ভয় পেতেন পারভীন ববি, থানায়ও করেছিলেন অভিযোগ

অমিতাভ বচ্চন ও পারভীন ববি। ছবি: সংগৃহীত

সত্তরের দশকে অমিতাভ বচ্চন ও পারভীন ববি জুটি মানেই ছিল এক চরম উন্মাদনা। ‘দিওয়ার’, ‘কালা পাত্থর’ কিংবা ‘অমর আকবর অ্যান্থনি’-র মতো একাধিক সুপারহিট চলচ্চিত্রে তাদের অনস্ক্রিন রসায়ন কোটি কোটি দর্শকের মন জয় করেছিল।

তবে রুপালি পর্দার পেছনের বাস্তব জীবনটা ছিল একেবারেই অন্যরকম। ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থাতেই প্রখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চনের বিরুদ্ধে অপহরণ ও প্রাণনাশের বিস্ফোরক অভিযোগ এনে তোলপাড় ফেলে দিয়েছিলেন এই গ্ল্যামারাস অভিনেত্রী। 

একসময় বলিপাড়ায় জোর গুঞ্জন ছিল যে জয়া বচ্চনের সঙ্গে বিবাহিত থাকা অবস্থাতেই পারভীন ববির সঙ্গে অমিতাভের ঘনিষ্ঠতা তৈরি হয়। তবে একপর্যায়ে অমিতাভ নিজে থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করলে তা মানতে পারেননি পারভীন।

দ্য টাইমস অব ইন্ডিয়া উল্লেখ করেছে তৎকালীন সাময়িকীতে দেওয়া সাক্ষাৎকারে অমিতাভ বচ্চনকে আন্তর্জাতিক ডাকাত বলে আখ্যা দেন পারভীন। তিনি অভিযোগ করে বলেছিলেন, ‘অমিতাভ বচ্চন আমার জীবন ধ্বংস করতে পেছনে লেগেছেন! তার পোষা গুন্ডারা আমাকে অপহরণ করে নির্জন এক দ্বীপে নিয়ে গিয়েছিল। সেখানে আমার শরীরে অস্ত্রোপচার করে কানের নিচে একটি সিক্রেট চিপ বা ট্রান্সমিটার বসিয়ে দেওয়া হয়েছে, যাতে আমার সব তথ্য তিনি পেয়ে যান!’

শুধু সাক্ষাৎকারেই নয়, অমিতাভ বচ্চনের বিরুদ্ধে থানায় আনুষ্ঠানিক পুলিশ অভিযোগও করেছিলেন এই অভিনেত্রী।

পারভীন ববির এমন গুরুতর অভিযোগে সেই সময়ে গোটা বিনোদন জগতে তোলপাড় শুরু হয়ে যায়। তবে পরে চিকিৎসকদের সূত্রে জানা যায়, পারভীন ববি আসলে মারাত্মক সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত ছিলেন। এটি এমন একটি মানসিক ব্যাধি যার ফলে রোগী কাল্পনিকভীতি, মারাত্মক হ্যালুসিনেশন ও বিভ্রান্তিতে ভোগেন।


আরও পড়ুন

ঝাড়খণ্ডের শিক্ষার্থীদের সমর্থন না করায় বলিউড তারকাদের কঙ্গনার কটাক্ষ

১৩ আগস্ট ২০২৬



পরে এক সাক্ষাৎকারে নিজের সাবেক সহ-শিল্পীর এমন আচরণ নিয়ে অমিতাভ বচ্চন দুঃখ প্রকাশ করে বলেছিলেন, ‘পারভীন যে জটিল মানসিক রোগে ভুগছিলেন, সেটির ধরনই এমন ছিল। তিনি মানুষকে অতিরিক্ত ভয় পেতেন এবং নিজের কল্পনাতেই নানা ধরনের বিভ্রান্তি তৈরি করে সেগুলোকে সত্যি ভাবতেন।’

মৃত্যুর ঠিক এক বছর আগে ২০০৪ সালে এক হোটেলে পারভীনের সঙ্গে দেখা হয়েছিল তার প্রাক্তন প্রেমিক ও অভিনেতা কবির বেদীর। প্রবীণ এই অভিনেতা জানান, কুশল বিনিময় করতে গেলে পারভীন অত্যন্ত বিষণ্ন গলায় তাকে বলেছিলেন, ‘তুমিও তো অন্যদের মতো আমাকে পাগল ভাবো, তাই না?’

কবির বেদী সান্ত্বনা দিতে গেলেও তার চেহারা মুহূর্তেই বদলে যায় এবং তিনি কবিরকে সেখান থেকে চলে যেতে বলেন। সেটাই ছিল তাদের শেষ সাক্ষাৎ।

২০০৫ সালের ২০ জানুয়ারি মুম্বাইয়ের নিজের ফ্ল্যাট থেকে পারভীন ববির গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। জানা যায়, মৃত্যুর পর বেশ কয়েক দিন তার মৃতদেহ ঘরের ভেতরেই পড়ে ছিল। এক সময়ের জনপ্রিয় এই বলিউড কুইনের এমন করুণ ও নিঃসঙ্গ পরিণতি আজও সিনেমাপ্রেমীদের হৃদয়কে নাড়া দেয়।

 

অমিতাভ বচ্চনপারভীন ববিবলিউড সেলেব আপডেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট ব্যাংক পরিচালক

    গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট ব্যাংক পরিচালক

    রূপপুরের জ্বালানি আসছে শুক্রবার

    রূপপুরের জ্বালানি আসছে শুক্রবার